Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা, হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৯:৫৬
কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা, হামলা

ভুক্তভোগী শিক্ষক আজিজুর রহমান

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম এলাকায় পৈতৃক জমি জবরদখল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার সশস্ত্র হামলা এবং ফসল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে পুলিশ বলছে, প্রাথমিক পর্যবেক্ষণে গুরুতর জখমের প্রমাণ মেলেনি। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী শিক্ষক মো. আজিজুর রহমান (৬১) ও তার পরিবার জানান, কুমারখালীর বাঁশগ্রাম মৌজায় ১৯৩৩ সাল থেকে তারা বৈধ কাগজপত্রসহ পৈতৃক সূত্রে জমি ভোগদখল করছেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে। শিক্ষক আজিজুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি পালিয়ে জীবন রক্ষা করেন। এ সময় অভিযুক্তরা জমি থেকে প্রায় ১ লাখ টাকার পাট কেটে নিয়ে যায়। এ ঘটনায় কুমারখালী থানায় একটি এজাহার এবং গত ১৯ মে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

পরবর্তীতে গতকাল মঙ্গলবার দুপুরে মো. জিন্নাহ, জিয়া, মো. আব্দুল হাকিম, ঝন্টু হোসেন, সবদুল ইসলাম, মাসুদুর রহমান কালু, টুটুল হোসেন, আশিক, সুজন হোসেন, শাওন, আলমগীর হোসেন, কুদ্দুস ও সাইদুলসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সশস্ত্র অবস্থায় পুনরায় জমিতে প্রবেশ করেন। শিক্ষক আজিজুর রহমান বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্কুল শিক্ষক মো. আজিজুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় পরিচয় ভাঙিয়ে আনিস এবং ওয়াদুদসহ একদল সন্ত্রাসী এই ঘটনার নেপথ্যে মদদ দিচ্ছেন। একটি কুচক্রী মহল নিরীহ শিক্ষকের শতবছরের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। তবে পূর্বে নাম আসা এডভোকেট নুরুল ইসলাম এবং সৈয়দ মেহেদী রুমি বা তার সংগঠনের কেউ এই ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন।

এদিকে অভিযুক্ত বিএনপিকর্মী মো. ওয়াদুদ মিয়া মুঠোফোনে বলেছেন, ঘটনাটি ঘটেছে জমি ও পাট কাটা কেন্দ্রিক বিরোধ থেকে। এ বিষয়ে আগে একটি মামলা হয়েছিল। আসামিরা জামিনেও বের হয়েছেন। আইনজীবীর মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা থাকলেও, সুরাহা হওয়ার আগেই গত পরশু (১১ আগস্ট) সাবেক শিক্ষক আজিজুর রহমান কিছু লোক নিয়ে বিরোধপূর্ণ জমি চাষ করতে যান। এতে প্রতিপক্ষ বাধা দিলে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।

​তিনি অভিযোগ করে আরও বলেছেন, ওই শিক্ষক নিজের সিদ্ধান্তে না চলে অন্য এলাকার মানুষের কথামতো চলছেন, যা এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা চাই সবাই মিলে বসে ছাড় দিয়ে হলেও গ্রামে একটি শান্তিপূর্ণ মীমাংসা হোক।

​এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বাঁশগ্রামের জমিজমা সংক্রান্ত ওই ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কোনো গুরুতর জখমের প্রমাণ মেলেনি এবং এটি সরাসরি নিয়মিত মামলা হওয়ার মতো আমলযোগ্য অপরাধ নয়। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ায় জিডি হিসেবে আদালতে পাঠানো হবে।

কুষ্টিয়াশিক্ষকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি