Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভূমিমন্ত্রী

ঈদের আগেই স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব মন্ত্রিসভায় তুলব

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৩৯
ঈদের আগেই স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব মন্ত্রিসভায় তুলব

দেশে ক্রীড়া শিক্ষা, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের উন্নয়নে পৃথক স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ঈদের আগেই এ বিষয়ে প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

শনিবার (১৬ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে দেশের ক্রীড়া শিক্ষা ও গবেষণার বর্তমান অবস্থা এবং আন্তর্জাতিক মানের স্পোর্টস সায়েন্সভিত্তিক উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

ভূমিমন্ত্রী বললেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নেই; এটি এখন বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও আধুনিক প্রশিক্ষণনির্ভর একটি গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া বিশেষজ্ঞ তৈরিতে একটি বিশেষায়িত স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় সময়ের দাবি।

তিনি বলেছেন, ‘স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে দেশের ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা আধুনিক জ্ঞান ও গবেষণার সুযোগ পাবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে উঠবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত শারীরিক শিক্ষা কলেজকে কেন্দ্র করেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে— যোগ করেন মন্ত্রী।

তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন

দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি : ডেপুটি স্পিকার

১৬ মে ২০২৬

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরে ভূমিমন্ত্রী জানালেন, বৈশ্বিক নানা সংকট ও অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি হলেও সরকার ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে।



সেমিনারে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুলাহ আল মাহমুদ সালাম বিপ্লব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।



সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম. রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা ক্রীড়া বিজ্ঞানের আধুনিক শিক্ষা, গবেষণা এবং বাংলাদেশে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।



অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মুস্তাফিজুর রহমান এবং ভারতের পাঞ্জাব ইউনিভার্সিটির আইসিসিআর স্কলার ও পিএইচডি ফেলো শারমিন আক্তার শান্তা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনার শেষে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।


ভূমিমন্ত্রীস্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise