সিলেট কাঁপল ভূমিকম্পে
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে- ভূমিকম্প সংঘটনের সময় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টা ৩২ মিনিট। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট, সিলেট। ঢাকা থেকে ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
ভূমিকম্পের মাত্রা ছিল ৪ রিখটার স্কেল।
ভূমিকম্পের শ্রেণি ছিল, হালকা তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।



