Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্যামনগর হতে পারে ভ্রমণের নতুন দুয়ার

শাহাজান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
শ্যামনগর হতে পারে ভ্রমণের নতুন দুয়ার

সুন্দরবন দেখতে প্রতি বছর সাতক্ষীরার শ্যামনগরে আসেন হাজারো পর্যটক। তবে সুন্দরবনের বাইরেও এই উপজেলায় রয়েছে রাজা প্রতাপাদিত্যের রাজধানীর স্মৃতি, কয়েকশ বছরের পুরনো মন্দির-মসজিদ, নকিপুর জমিদারবাড়ি, নদী ও উপকূলীয় জীবন। আছে মুন্ডা জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতিও। এসব আকর্ষণকে একটি পর্যটন রুটে যুক্ত করা গেলে শ্যামনগরে পর্যটকের অবস্থান বাড়ার পাশাপাশি সৃষ্টি হতে পারে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ।

আজ রবিবার বিশ্ব পর্যটন দিবস। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সুন্দরবনকেন্দ্রিক ভ্রমণের সঙ্গে ইতিহাস, নদী ও সংস্কৃতিকে যুক্ত করে শ্যামনগরে বহুমুখী পর্যটন গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে এর জন্য ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, তথ্যপ্রাপ্তি সহজ করা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি।

ঈশ্বরীপুরে রাজা প্রতাপাদিত্যের রাজধানীর স্মৃতিবিজড়িত যশোরেশ্বরী কালীমন্দির, শাহী মসজিদ, হাম্মামখানা ও অন্যান্য স্থাপনা রয়েছে। একই এলাকায় এসব স্থাপনা থাকায় এখানে রয়েছে ‘হেরিটেজ সার্কিট’ গড়ে তোলার সুযোগ। কিন্তু অনেক স্থাপনায় নেই তথ্যফলক, সংরক্ষণেও রয়েছে ঘাটতি। শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. তৌহিদুর রহমান বলেছেন, ঈশ্বরীপুরের ঐতিহাসিক স্থাপনাগুলো একটি রুটে যুক্ত করা গেলে পর্যটকরা একই সঙ্গে ইতিহাস ও স্থাপত্য দেখার সুযোগ পাবেন। তবে আগে স্থাপনাগুলো সংরক্ষণ করতে হবে।

উপজেলা সদরের কাছে নকিপুর জমিদারবাড়িও পর্যটনের আরেকটি সম্ভাবনাময় স্থান। ১৮৮৮ সালে নির্মিত ভবনটি এখন অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন বলেছেন, দ্রুত সংস্কার না করলে হারিয়ে যেতে পারে ভবনটির ঐতিহাসিক নিদর্শন।

মালঞ্চ, কপোতাক্ষ, খোলপেটুয়া, কালিন্দী ও রায়মঙ্গল নদী ঘিরে গড়ে উঠেছে শ্যামনগরের উপকূলীয় জীবন। নিরাপদ ও পরিবেশবান্ধব নৌভ্রমণের ব্যবস্থা হলে পর্যটকরা জোয়ার-ভাটা, মাছ ধরা কাছ থেকে দেখতে পারবেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেছেন, সুন্দরবনের পাশাপাশি স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, নদী ও জীবনযাত্রাকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে হবে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, তথ্য সহজলভ্য করা এবং স্থানীয় নারী-তরুণদের পর্যটন কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শ্যামনগরসাতক্ষীরাসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর