Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিজয়ায় বিষাদে ভারাক্রান্ত ঘর, শহীদ রিয়া গোপের স্বজনদের পাশে বিএনপি নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৮:০২
বিজয়ায় বিষাদে ভারাক্রান্ত ঘর, শহীদ রিয়া গোপের স্বজনদের পাশে বিএনপি নেতা

ছবি: আগামীর সময়

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে চারদিকে যখন ঢাকের বাদ্য আর আনন্দের আমেজ, ঠিক তখনই এক বিষাদময় নীরবতা নেমে এসেছে শহীদ রিয়া গোপের ঘরে। ২৪ জুলাই চব্বিশের গণ-আন্দোলনের সময় অকালে ঝরে যাওয়া কনিষ্ঠতম এই শহীদের শূন্যতা কাটিয়ে উঠতে পারেননি তার শোকসন্তপ্ত মা-বাবা।

বিজয়া দশমীর বিসর্জনের এই দিনে উৎসবের আলো থেকে বহু দূরে থাকা সেই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহীদ রিয়া গোপের বাসায় গিয়ে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করেন খোরশেদ। স্বজনহারা পরিবারটিকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

গভীর সমবেদনা প্রকাশ করে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আজকের এই দিনে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। সারা দেশে যখন উৎসবের আমেজ, তখন আপনাদের ঘরে কেবলই বিসর্জনের বিষাদ। তবে রিয়ার এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা রিয়া ও আপনাদের এই অসামান্য ত্যাগ কখনো ভুলব না। রিয়া আমাদের হৃদয়ে চিরকাল জাগ্রত থাকবে, তার এই অম্লান আত্মবিসর্জন নতুন প্রজন্মের প্রেরণা হয়ে থাকবে।


আরও পড়ুন

সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

২০ অক্টোবর ২০২৬



সাক্ষাৎকালে তিনি রিয়া গোপের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের হাতে "পূজার সাজে রিয়া" শিরোনামে একটি বাঁধাই করা ফটোফ্রেম ও পূজার উপহার সামগ্রী তুলে দেন।

স্বৈরাচারী শাসনের নৃশংসতার কথা উল্লেখ করে খোরশেদ আরও বলেন, ছোট্ট রিয়া গোপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরম বর্বরতা ও নির্মমতার এক জীবন্ত সাক্ষী। এই হায়নাদের হাত থেকে ছাত্র-জনতা তো দূরের কথা, ঘরের ছাদে থাকা নিষ্পাপ শিশু কিংবা গৃহিণীরাও রক্ষা পায়নি।

তিনি অবিলম্বে রিয়া গোপ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান।

গত ২৪ জুলাই জুলাই গণ-আন্দোলন চলাকালে নিজ বাড়ির ছাদে খেলা করার সময় গুলিতে বিদ্ধ হয়ে শহীদ হয় কনিষ্ঠতম বীর শহীদ রিয়া গোপ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী