Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি জটিলতায় থমকে আছে শরীয়তপুর-নাওডোবা চার লেন প্রকল্প

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৫:৫০
জমি জটিলতায় থমকে আছে শরীয়তপুর-নাওডোবা চার লেন প্রকল্প

ছবি: আগামীর সময়

পদ্মা সেতু চালুর পর শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে শরীয়তপুর-নাওডোবা চার লেন সড়ক ও সেতু নির্মাণ প্রকল্প।

প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ করে চলে গেছেন ঠিকাদাররা। ফলে ভাঙাচোরা সড়ক ও ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের লাখো মানুষ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের নাওডোবা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্পটি ২০২১ সালে শুরু হয়। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও তিনটি প্যাকেজের কাজ এখনো অসমাপ্ত। বর্তমানে প্রকল্পের নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

সওজ কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে ২৬০ একর জমির প্রয়োজন হলেও জেলা প্রশাসন এখনো ৮৮ একর জমি অধিগ্রহণ সম্পন্ন করে বুঝিয়ে দিতে পারেনি। ফলে ঠিকাদাররা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এতে ২৭ কিলোমিটার সড়কের প্রায় ৯ কিলোমিটার অংশ এবং গুরুত্বপূর্ণ কাজীরহাট সেতুর নির্মাণকাজ আটকে রয়েছে।

পদ্মা সেতু চালুর পর এ সড়কটি শরীয়তপুরের পাশাপাশি মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের মানুষের অন্যতম প্রধান যাতায়াতপথে পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে এক হাজারের বেশি যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কোটাপাড়ায় নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়া এবং কাজীরহাট সেতুর কাজ অসমাপ্ত থাকায় যানবাহনগুলোকে এখনো পুরোনো সেতু ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন

৬০ বছর পথচলায় এক আলোর ফেরিওয়ালা

১২ জুলাই ২০২৬

শরীয়তপুর-ঢাকা রুটের বাসচালক দেলোয়ার হোসেন বলেছেন, শরীয়তপুর অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কে গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর। পদ্মা সেতু পার হওয়ার পর থেকেই যাত্রীদের দুর্ভোগ শুরু হয় এবং এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

শরীয়তপুর সুপার সার্ভিসের চালক মো. জামাল খানের ভাষ্য, চার লেন সড়কের আশায় থাকলেও বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু দুর্ভোগ কমেনি। ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যাত্রী আব্দুর রহমান বলেছেন, চার লেন সড়কের কাজের কথা অনেক দিন ধরে শোনা গেলেও বাস্তবে এখনো ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে।

আরেক যাত্রী সুজন বলেছেন, বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। একাধিকবার প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্থানীয় বাসিন্দা রহিমার ভাষ্য, এ সড়ক দিয়ে যাতায়াতের পর অনেক সময় ব্যথানাশক ওষুধ খেতে হয়। অসুস্থ রোগী নিয়ে চলাচল করলে তাদের কষ্ট আরও বেড়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় নির্মাণকাজ এগোচ্ছে না। কাজের গতি ফেরাতে তিনটি প্যাকেজেরই মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেছেন, জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। ২১টি ভূমি অধিগ্রহণ মামলার মধ্যে ১৫টির জমি এরইমধ্যে সওজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কাজও দ্রুত শেষ করে জমি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শরীয়তপুর-নাওডোবা চার লেন প্রকল্পপদ্মা সেতুশরীয়তপুরসেতু নির্মাণ প্রকল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা