Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাপ্তাই হ্রদের পানি না কমায় শঙ্কায় কৃষক

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২০:৩৫
শেয়ার করুন:
কাপ্তাই হ্রদের পানি না কমায় শঙ্কায় কৃষক

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে কৃষিজমি

কাপ্তাই হ্রদের পানি সময়মতো না কমায় রাঙামাটির লংগদু উপজেলার হাজারো কৃষকের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

বোরো ধান, সরিষা ও তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। গত বছরও একই কারণে ক্ষতির মুখে পড়েছিলেন এ অঞ্চলের অনেক কৃষক।

সরেজমিনে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপৎসীমা ১০৮ ফুট এমএসএল। গত সেপ্টেম্বরে হ্রদের পানি ১০৫ দশমিক ৫১ ফুটে পৌঁছালে জলকপাট খোলা হয়েছিল। এরপর পানি কমতে থাকায় হ্রদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠে। এতে কৃষকরা নতুন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি আবারও প্রায় এক ফুট বেড়ে যায়। ফলে বিভিন্ন এলাকার বীজতলা পানিতে তলিয়ে গেছে। নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে চাষাবাদ নিয়েও।

আরও পড়ুন

‘বিকাল ৫টার পর ভিক্ষা করলেই জেল-জরিমানা’

২৫ নভেম্বর ২০২৬

কৃষকদের প্রত্যাশা ছিল, এ সময়ে হ্রদের পানি আরও কমবে। তারা নির্বিঘ্নে জমি প্রস্তুত করে বীজতলা তৈরি করতে পারবেন। কিন্তু পানি কমার পরিবর্তে বেড়ে যাওয়ায় অনেকের বীজতলা নষ্ট হচ্ছে। দ্রুত পানি না কমলে পুরো মৌসুমের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজচাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে তারা চাষাবাদ শুরু করেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি ভাড়া নিয়েছেন। আবার কেউ আড়ত থেকে এক-দুই লাখ টাকা অগ্রিম নিয়ে চাষে নেমেছেন। এ অবস্থায় পানি বেড়ে বীজতলা নষ্ট হওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছেন। দ্রুত হ্রদের পানি আরও অন্তত পাঁচ ফুট কমানোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বিনিয়োগ করা অর্থ হারিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসতে হবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, ‘গত বছরও উপজেলার অনেক কৃষক কাপ্তাই হ্রদের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষকদের বড় ধরনের বিপাকে পড়তে হবে। ইতোমধ্যে সরিষা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি অনেক কৃষক। কৃষকদের স্বার্থে দ্রুত পানি কমানো প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘হ্রদের পানি কমানোর বিষয়টি এখন আর তার নিয়ন্ত্রণে নেই। যেভাবে পানি কমছে, সেভাবেই কমতে থাকবে। কৃষকদের ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘গত বছর এ সময়ে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট এমএসএল। বর্তমানে রয়েছে ১০০ ফুট এমএসএল।’

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘হ্রদের পানি দ্রুত কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙামাটিকাপ্তাই হ্রদলংগদুপানিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ