ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ কারবারি গ্রেপ্তার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় ৪০ লিটার দেশীয় মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাবুল শেখের (৪০) বাড়ি মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে হাজির বাজার মসজিদ মার্কেটে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় স্থানীয়দের সহায়তায় বাবুলকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার এসআই মোশারফ হোসেন জানালেন, বাবুল দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




