Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:১৫
‘জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বিএনপি’

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং। ছবি: আগামীর সময়

বিএনপি নির্বাচনের আগে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তার দাবি, মুখে জুলাই সনদের মূল চেতনার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটাচ্ছে না দলটি।

আজ শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে ব্রিফিংটি আয়োজন করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটে জনগণের সমর্থন পাওয়ার পর জুলাই সনদের প্রধান প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কথা ছিল; কিন্তু বিএনপি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি ছিল জুলাই সনদের গুরুত্বপূর্ণ প্রস্তাব। এসব বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ছিল জনগণের; কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে।

জামায়াতের এই নেতা জানালেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন। তার ভাষ্য, ওই সমাবেশ থেকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিএনপিনির্বাচনসিলেট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    আজই না আরও কিছুদিন

    আজই না আরও কিছুদিন

    ২৪ জুলাই ২০২৬, ০৬:০১

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    ২৪ জুলাই ২০২৬, ০৭:২২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    পুলিশ দেখে প্রেস ব্রিফ ছেড়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

    ২৪ জুলাই ২০২৬, ১১:১০

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২১

    advertiseadvertise