Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গণহত্যার দায়ে জামায়াত ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: ইশরাক হোসেন

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:২১
গণহত্যার দায়ে জামায়াত ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: ইশরাক হোসেন

ছবি: আগামীর সময়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে গণহত্যার। এ কারণে দল দুটি একই সূত্রে গাঁথা এবং তাদের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বুধবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান উভয়ই ছিল জনমানুষের আন্দোলন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা অংশ নিয়েছেন, তাদের সবার অবদান রয়েছে। এই কৃতিত্বের দাবিদার আমরা সকলেই।

প্রতিমন্ত্রী বলেছেন, বিএনপির নেতা ইলিয়াস আলী এখনো নিখোঁজ। চৌধুরী আলমের মতো নেতাকে গুম করা হয়েছে। গত কয়েক বছরে হাজারো মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগও স্মরণ করা উচিত।

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরও বিএনপি কখনো ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করেনি। কোনো কিছুর কৃতিত্ব নেওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতনের সীমা অতিক্রম করায় আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হবে। তিনি দাবি করেন, একটি দল মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আরেকটি দল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠা করে রাজনৈতিক সুবিধা নিতে চায়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও বহু মুক্তিযোদ্ধার সন্তান রাজপথে আন্দোলন করেছেন এবং জীবনবাজি রেখে আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছেন। তাদের অবদান স্মরণে রাখতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটির কিছু নেতা মুক্তিযুদ্ধে অংশ নেননি, অথচ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে দেশকে লুটপাট করেছেন। নতুন প্রজন্মের কাছে এ পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা কিংবা একাত্তরকে অবমাননার যে কোনো অপচেষ্টার জবাব দিতে তারা প্রস্তুত। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পর জাতিকে আর বিভক্ত না করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামীম, সদস্যসচিব আহসানুল হক মাসুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



নোয়াখালীচাটখিলপ্রতিমন্ত্রীইসরাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত