Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন প্রার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন প্রার্থীরা

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন তার নিজ ভোটকেন্দ্র কালিবাড়ি এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (৬ নম্বর ওয়ার্ড ) ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আজকে সকাল থেকে আবহাওয়া একটু খারাপ। বৃষ্টি বৃষ্টি ভাব। তবুও মনে করি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।’

তিনি বললেন, ‘আমি প্রথমে নিজের ভোট দিলাম। এরপর অন্যান্য কেন্দ্রে যাব।’

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে আজ পাঁচ প্রার্থীর ভোটযুদ্ধ

২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ধানের শীষের জোয়ার বইছে উল্লেখ করে তিনি বললেন, ‘আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

ভোটের পরিবেশ কেমন এই  প্রশ্নের উত্তরে তিনি জানান, এখন পর্যন্ত ভোট কেন্দ্রের পরিবেশ ভালো দেখছেন তিনি । আরও কেন্দ্র পরিদর্শন করে বাকিটা বলতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

প্রশাসনের পক্ষ থেকে ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, এ প্রসঙ্গে তিনি জানান, ভোটাররা ভোট দিতে আগ্রহী। ওইসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন ও নির্বাচন কমিশন।

‘তবে এখন পর্যন্ত আমি কোনো আশঙ্কা দেখছি না,’ যোগ করলেন মির্জা ফয়সল।

ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মো. দেলওয়ার হোসেন তার নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেন।

সকাল ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দেলওয়ার।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘এই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের পরিচয়পত্রে ছবি নেই। এখানে অসংগতি দেখা গেছে। ফলে তার পরিচয়ে অন্য কেউ দায়িত্ব পালন করতে পারেন। এটা খুবই উদ্বেগজনক।’

দেলওয়ার বললেন, ‘যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। তাই এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে দেখতে হবে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন নির্বাচন কমিশন ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ভোট নেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে আমি মনে করি। তা না হলে দলীয় সরকারের অধীনে আগামীতে প্রত্যেকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে খালি হয় ঠাকুরগাঁও-১ আসন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও-১উপনির্বাচনঠাকুরগাঁওভোটগ্রহণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা