Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

বংশ খাল এখন আবর্জনার ভাগাড়

  • দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা
  • খাল হয়েছে মশা-মাছির প্রজনন কেন্দ্র
  • ডেঙ্গু, চিকুনগুনিয়া ও বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা
জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৫০
বংশ খাল এখন আবর্জনার ভাগাড়

ছবি: আগামীর সময়

জামালপুর শহরের ওপর দিয়ে বয়ে গেছে বংশ খাল। এ খাল ঘিরে গড়ে ওঠে জামালপুর শহর। শহরের পানি নিষ্কাশনের প্রাণ ছিল খালটি। অথচ বর্তমানে সেই খাল পরিণত হয়েছে বিষাক্ত ময়লা-আবর্জনার ভাগাড়ে। কালো পচা পানি, অসহনীয় দুর্গন্ধ এবং মশা-মাছির উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। খালপাড়ের মানুষের চলতে হয় নাক চেপে।

খালে জমে রয়েছে প্লাস্টিক, পলিথিন, হাসপাতাল ও গৃহস্থালীর বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা। দীর্ঘদিন পরিষ্কার না করায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। স্থির পানি ধারণ করেছে কালো রঙ। তার ওপর ময়লার স্তূপ। চারদিকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।

শহরের জলাবদ্ধতা নিরসন ও পয়ঃনিষ্কাশনের জন্য একসময় বংশ খালটি ভূমিকা রেখেছে। আর এখন খালে ময়লা-আবর্জনার স্তূপের কারণে মশার প্রজননকেন্দ্রে রূপ নিয়েছে। পৌরবাসী বংশ খালের ময়লার স্তূপ অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে না। ময়লা-আবর্জনার দুর্গন্ধে শহরের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে শহরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।

খালটির জামালপুরের অংশটুকু শহরের মালগুদাম, মৃধাপাড়া, দয়াময়ী মোড়, রানীগঞ্জ বাজার, তমাল তলা হয়ে কালীঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে।

বংশ খালপাড় বাসিন্দাদের ভাষ্য, শহরের মধ্যে খালটির চারপাশে মানুষের বসবাস। কিন্তু বছরের পর বছর ধরে খালটির কারণে মানুষ অতিষ্ঠ। খালের কাছ দিয়ে হেঁটে গেলেও সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। কার কাছে এর প্রতিবাদ করব? প্রতিবাদ করেও কোনো কাজ হয় না।

সরেজমিন দেখা যায়, খালজুড়ে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বর্জ্য ভাসছে। ময়লা-আবর্জনার ওপর মশা ও মাছি উড়ছে। ময়লা-আবর্জনা জমে তৈরি হয়েছে মশা-মাছির নিরাপদ প্রজননকেন্দ্র। কোথাও কোথাও খালের মধ্যে লতাপাতা, গাছে ভরে গেছে। খালের কাছে যেতেই নাকে আসে পচা দুর্গন্ধ। ময়লার স্তূপের ওপর উড়ছে মশা ও মাছি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০০ বছর আগে খালটি তৈরি হয়েছে। জামালপুর থেকে পুরোনো ব্রহ্মপুত্রের শাখা নদ হিসেবে বংশাই নদ টাঙ্গাইল ও গাজীপুর হয়ে তুরাগ নদে গিয়ে মিশে ছিল। এক সময় বংশাই নদ দিয়ে বড় বড় পাল তোলা নৌকা চলাচল করত। এই নদের দৈর্ঘ্য ছিল ২৩৮ কিলোমিটার। জামালপুর শহরের অংশটুকু মরে গেলেও টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় বংশাই নদের অস্তিত্ব এখনো আছে।

শহরের রানীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান লাভলু বললেন, একসময় খালটি পরিষ্কার ছিল। দখল ও ময়লা আবর্জনা ফেলে বংশ খালকে ড্রেন পরিণত করেছে। এখন সারাদিন দুর্গন্ধ, মশা ও মাছির উপদ্রব। মশা-মাছির কারণে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বংশ খালের তলা ভরাট হওয়ায় এখন পানি বংশ খালে না গিয়ে উল্টো বাসা-বাড়িতে আসে।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের ভাষ্য, একসময়ের ব্রহ্মপুত্র নদের শাখা হিসেবে বংশ খালের যাত্রা শুরু হয়। পালতোলা নৌকার বহর যেত এই খাল দিয়ে। বিভিন্ন এলাকা থেকে এই খালে ব্যবসায়ীরা নৌকা নিয়ে আসতেন। ব্যবসার কেন্দ্র হিসেবে বংশ খালের পাড়ের খ্যাতি ছড়িয়ে পড়ে। কালের বিবর্তনে ও ভোগবাদীদের লালসার শিকার হয়ে বংশ খালের জামালপুরের অংশটুকু মরে যায়।

ভরাট আর দখল হতে হতে খালটি এখন সরু ড্রেন। খালটি পরিষ্কার রাখার দায়িত্ব পৌরসভার। কিন্তু ১০ বছরেও সেই উদ্যোগ নেওয়া হয়নি, জানালেন তিনি।

জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক বলেছেন, জমে থাকা নোংরা পানিতে মশার লার্ভা জন্ম নেয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ায়। দূষিত পরিবেশ থেকে কলেরা-ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগও ছড়িয়ে পড়তে পারে। তাই সকল জমে থাকা নোংরা দ্রুত পরিষ্কার করা জরুরি বলে জানিয়েছেন তিনি।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম জানিয়েছেন, বংশ খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বংশ খালের ওপর দিয়ে স্লাপ বসানো কাজ চলছে। তবে ঠিকাদারকে খাল পরিষ্কার করে স্লাপ বসানোর কথা বলা হয়েছে।

জামালপুরবংশ খালআবর্জনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise