Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমলায় কোমল জীবন

মেহেদী হাসান, মঠবাড়িয়া (পিরোজপুর)
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬
শেয়ার করুন:
কমলায় কোমল জীবন

সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। এই বাগান ঘিরেই স্বপ্ন বুনেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ফিরোজ মাতুব্বর ও তার স্ত্রী নাসিমা বেগম। ৩৩ শতাংশ অনাবাদি জমিতে মাদ্রাজি জাতের কমলার বাগান গড়ে তুলেছেন এ দম্পতি। শুরুতে ১০০টি কলমের চারা রোপণ করলেও বর্তমানে গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০-১৪০টিতে। গত ছয় বছর ধরে নিয়মিত ফলন পাচ্ছেন তারা।

বাগানের অধিকাংশ গাছের ডাল কমলার ভারে নুয়ে পড়েছে। কোনো গাছে কাঁচা, কোনো গাছে আধাপাকা, আবার কোনো গাছে পাকা কমলা ঝুলছে থোকায় থোকায়। প্রতিটি থোকায় রয়েছে ১০-১২টি ফল। আকারে বড় এসব কমলা স্বাদেও মিষ্টি। বাগানের প্রতিটি গাছ থেকে এবার ৮০-৯০ কেজি ফল পাওয়ার আশা করছেন তারা।

তবে এ বাগান গড়ে ওঠার পেছনে রয়েছে প্রবাসজীবনের এক স্বপ্নের গল্প। ২০০৫ সালে হালের বলদ ও কিছু জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান ফিরোজ মাতুব্বর। সেখানে একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন তিনি। কঠোর পরিশ্রমের ফাঁকে অবসর সময়ে ফেসবুক ও ইউটিউবে বিদেশি কমলার চাষাবাদ দেখে দেশে ফিরে বাগান করার আগ্রহ তৈরি হয় তার।

প্রবাসে থাকতেই কুষ্টিয়ার জীবননগরের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্রে কমলা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ফিরোজ। পরে ওই এলাকার কৃষক ও নার্সারি মালিক ওমর ফারুক খানের কাছ থেকে ১০ হাজার টাকায় ১০০টি মাদ্রাজি জাতের কলমের চারা সংগ্রহের ব্যবস্থা করেন। তার অনুপস্থিতিতে স্ত্রী নাসিমা বেগম শুরু করেন বাগান তৈরির কাজ।

তিনি জানালেন, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়ে ৩৩ শতাংশ জমিতে সারিবদ্ধভাবে চারাগুলো রোপণ করেছিলেন। পরিচর্যার দায়িত্বও প্রথম চার বছর একাই সামলেছেন। রোপণের দুই বছর পর গাছে ফল আসতে শুরু করে। তবে প্রথম দিকে ফলন কম হওয়ায় বিক্রি না করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতেন।

এখন চিত্র বদলেছে। প্রতি বছরই বাগানে ভালো ফলন হচ্ছে। গত বছর প্রায় ৩ লাখ টাকার কমলা বিক্রি করেছেন তারা। প্রতি কেজি কমলা বিক্রি করেন ২০০ টাকা দরে। বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদেরও ফল পেড়ে খাওয়ার সুযোগ দেন। অনেকে বাগান থেকেই কমলা কিনে নিয়ে যান। ফল বিক্রির পাশাপাশি কলম তৈরি করে চারা বিক্রি থেকেও বাড়তি আয় হচ্ছে।

নাসিমা বেগমের ভাষায়, প্রথম দিকে তিনি একাই বাগানের পরিচর্যা করতেন। পরে স্বামী প্রবাস থেকে ফিরে এসে বাগানের দায়িত্ব নেন। তবে এখনো স্বামীর সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। এ বছরও আবহাওয়া ও পরিচর্যা অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুরুর দিকে ফিরোজ ও নাসিমার কমলা চাষকে অনেকে গুরুত্ব দেননি। কেউ কেউ তাদের উদ্যোগকে পাগলামিও বলতেন। কিন্তু গাছে গাছে ফল আসার পর সেই ধারণা বদলে গেছে। এখন তাদের বাগান দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। তাদের সাফল্য দেখে এলাকার বেকার তরুণদের মধ্যেও কমলা চাষের আগ্রহ তৈরি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমির ভাষ্য, অল্প জমিতে ফিরোজ মাতুব্বরের কমলার এমন ফলন সত্যিই প্রশংসনীয়। তার বাগান না দেখলে এত কম জায়গায় এত ফলন সম্ভব, তা অনেকের বিশ্বাস হতো না। আগ্রহী তরুণরা এ ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় পর্যায়ে কমলা চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

কমলামঠবাড়িয়াপিরোজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন