Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্লুইসগেটে ‘স্বার্থের’ তালা, বৃষ্টি পানিতে ডুবল কুতুবদিয়া

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:৪৮
স্লুইসগেটে ‘স্বার্থের’ তালা, বৃষ্টি পানিতে ডুবল কুতুবদিয়া

ছবি: আগামীর সময়

সমুদ্রবেষ্টিত কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় টানা ভারী বর্ষণ নতুন কিছু নয়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, প্রবল বৃষ্টিতেও সাধারণত সেখানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় না। কারণ, দ্বীপজুড়ে নির্মিত বড় বড় স্লুইসগেট ও পানি নিষ্কাশনের ব্রিজ দিয়ে বৃষ্টির পানি দ্রুত সাগরে নেমে যায়। কিন্তু এবার সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাছ শিকারের সুবিধার্থে কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন স্লুইসগেট ও পানি নিষ্কাশনের ব্রিজ পুরোপুরি খুলে না দেওয়ায় দ্বীপজুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জলাবদ্ধতা। এতে উপজেলার ছয় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে বাড়িঘর, কৃষিজমি, মাছের পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কুতুবদিয়ার ইতিহাসে শুধুমাত্র বৃষ্টির পানিতে এত বড় আকারের জলাবদ্ধতা আগে কখনো দেখা যায়নি। তাদের অভিযোগ, জনস্বার্থে নির্মিত স্লুইসগেট ব্যক্তি স্বার্থে ব্যবহার করায় পানি স্বাভাবিকভাবে সাগরে নামতে পারেনি। ফলে কয়েক দিনের টানা বর্ষণেই পুরো দ্বীপ কার্যত পানিবন্দি হয়ে পড়ে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিরামহীন বৃষ্টিতে অন্তত ৬ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তলিয়ে গেছে ১ হাজার ৫০ হেক্টর আউশ ধানের আবাদ, ১০ হেক্টর আমনের বীজতলা এবং ৯৫ হেক্টর সবজির ক্ষেত। এতে কৃষকদের কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ জানিয়েছেন, বর্তমানে অনেক জমি এখনো পানির নিচে রয়েছে। পানি নেমে গেলে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

অন্যদিকে উপজেলা মৎস্য বিভাগের তথ্য মতে, জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫টি মাছের পুকুর প্লাবিত হয়ে প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কুতুবদিয়ায় বড় আকারের চিংড়ি ঘের বা বাণিজ্যিক মৎস্য প্রকল্প না থাকায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাহাদুল ইসলাম।

আরও পড়ুন

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২ জুলাই ২০২৬

উপজেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে, এই দুর্যোগে ২৫০টি বসতঘর, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ১৯ কিলোমিটার পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনো সড়কের ওপর পানি থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য নির্মিত স্লুইসগেটগুলো যদি ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে, তবে তা জনস্বার্থের পরিপন্থী। ভবিষ্যতে এমন মানবসৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিনের মতে, কুতুবদিয়ার মতো সমুদ্রবেষ্টিত একটি দ্বীপে শুধু অতিবৃষ্টির কারণে এমন জলাবদ্ধতা স্বাভাবিক নয়। তাই স্লুইসগেট ব্যবস্থাপনার দুর্বলতা, ব্যক্তি স্বার্থে পানি প্রবাহে বাধা এবং তদারকির ঘাটতি খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় ভবিষ্যতে সামান্য ভারী বর্ষণেও দ্বীপবাসীকে একই ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হতে পারে।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেছেন, ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি কৃত্রিম জলাবদ্ধতা প্রতিরোধে সব স্লুইসগেট ও পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখতে স্থানীয়দের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তার ভাষ্য, পানি নিষ্কাশনে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কুতুবদিয়াস্লুইসগেটভারী বর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি