Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি— দাবি প্রশাসকের

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ২১:৩৯
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি— দাবি প্রশাসকের

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে ১৫ কোটি টাকা নিয়েছিলেন বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। একই সঙ্গে তিনি দাবি করেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিয়েছিলেন ১০ কোটি টাকা। বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকও মোস্তাক মিয়া।

শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

আলোচনা সভায় মোস্তাক মিয়া বলেছেন, ‘জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগর উপজেলার জন্য আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং দেবিদ্বার উপজেলার জন্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন। এটাই সমন্বয়কদের অবস্থা। তারা বাংলাদেশে বৈষম্যবিরোধী রাজনীতির কথা বলেছিলেন, কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রতিফলন দেখা যায়নি।’

আরও পড়ুন

হজে বাংলাদেশিদের মৃত্যু এবার কমেছে

৩০ মে ২০২৬

মোস্তাক মিয়া আরও বললেন, ‘আমি বলছি না যে তারা এই টাকা ব্যক্তিগত কাজে নিয়েছেন। তবে দুটি উপজেলার জন্য যদি বড় অঙ্কের বরাদ্দ নিয়ে যাওয়া হয়, তাহলে অন্যান্য উপজেলার মানুষ তো বৈষম্যের শিকার হন। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তাদের কর্মকাণ্ডেই যদি বৈষম্য দেখা যায়, তাহলে প্রশ্ন ওঠে।’

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর ভাষ্য, ‘এই টাকা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে উপজেলাকে। দেবিদ্বার উপজেলায় কোন খাতে, কী কাজে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার তালিকা জেলা প্রশাসনের কাছে রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের কাছেও কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব সংরক্ষিত আছে। তারা চাইলে সেই তথ্য প্রকাশ করতে পারে।’

তিনি আরও জানান, জেলা পরিষদের প্রশাসক এমনভাবে বিষয়টি উপস্থাপন করেছেন, যেন মনে হয় আমরা নিজেরা টাকা পকেটে ভরেছি। প্রকৃতপক্ষে এই অর্থ দেবিদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। এটি রাজস্ব খাতের বরাদ্দ নয়, বরং এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের বরাদ্দ।


আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াহাসনাত আবদুল্লাহকুমিল্লা জেলা পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise