Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৫৬ কারখানায় ছুটি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৯
শেয়ার করুন:
টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৫৬ কারখানায় ছুটি

গাজীপুরের টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক আন্দোলন ও কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা গাজীপুরা ২৭ নম্বর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বললেন, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। উদ্ভূত পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কিছু পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

৫৬ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে, টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ী, রাজনগর, তিলারগাতি, দাঁড়াইল, মুদাফা, ভাদাম ও মিলগেট এলাকার কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনরত শ্রমিকদের চাপ এবং বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে- টি জে সোয়েটারস লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, সান ছিড়ি বডি ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, ইস্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন ও নিট বাজার।

টঙ্গীমহাসড়ক অবরোধকারখানা ছুটিবেতন বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার