Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৫:১৬
শেয়ার করুন:
পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

বৃষ্টিতে পানির নিচে কৃষকের আমন ধান। ছবি: আগামীর সময়

সারা বছরের পরিশ্রম, ধারদেনা আর বুকভরা স্বপ্ন নিয়ে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চেঙ্গা গ্রামের কৃষক আবু বক্কর। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে তার সেই স্বপ্ন এখন পানির নিচে। পাকা ধানক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। জমিতে জমেছে পানি। কোথাও ধানগাছ পানিতে ডুবে আছে, কোথাও মাটির সঙ্গে মিশে গেছে সোনালি ফসল।

শুধু আবু বক্কর নন, উপজেলার চেঙ্গা, ডিমশহর, খোলাশ, কাথহালী, সুখানগাড়ী, বোরাই, ভেলুর চক, চামরুল, পোতাট্টি, গুনাহার ও তালুচসহ বিভিন্ন গ্রামের কৃষকদের ধানক্ষেতের একই অবস্থা। ঝড়-বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

কয়েক দিন আগেও যেসব মাঠে সোনালি ধান দুলছিল, সেখানে এখন জমে আছে পানি। মাটিতে পড়ে আছে পাকা ফসল। ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগে কৃষকদের সারা বছরের শ্রম ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরও পড়ুন

অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পত্নীতলার কৃষক-শ্রমিক

২২ নভেম্বর ২০২৬

ধান কাটার পর জমিতে আলু ও সরিষা চাষের পরিকল্পনা ছিল অনেক কৃষকের। কিন্তু জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সময়মতো জমি শুকিয়ে না গেলে আলু ও সরিষা চাষ ব্যাহত হতে পারে। পাশাপাশি পাকা ধান নষ্ট হওয়ায় কৃষকেরা ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষকদের ক্ষতি শুধু ধানেই সীমাবদ্ধ নয়। জমিতে পড়ে থাকা ধানের খড়ও নষ্ট হচ্ছে। এতে আগামী মৌসুমে গবাদিপশুর খাদ্যসংকটের আশঙ্কা করছেন তারা।

ফসল ঘরে তোলার মুহূর্তে এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আমন ধানবগুড়াকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা