Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পত্নীতলার কৃষক-শ্রমিক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০০:২৯
শেয়ার করুন:
অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পত্নীতলার কৃষক-শ্রমিক

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলায় অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ধান কাটার শ্রমিকরা। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা আমন ধান কাটা, কাটা ধান মাড়াই, সরিষা বপন ও আলু রোপণসহ নানা কৃষিকাজে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় থমকে গেছে এসব কাজ।

অন্যদিকে, কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ধান কাটার শ্রমিকরা। অনেক শ্রমিক কাজ না পেয়ে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।

স্থানীয় কৃষকদের ভাষ্য, শেষ সময়ে বৃষ্টির কারণে অনেক জমির পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। আগে কেটে শুকাতে দেওয়া ধানও বৃষ্টিতে ভিজে গেছে। ফলে মাঠ থেকে এসব ধান তুলে মাড়াই করা যাচ্ছে না। এতে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন কৃষক ও শ্রমিকরা।

কৃষক দিলীপ বলেন, ‘এভাবে আরও কিছুদিন বৃষ্টি হলে আমার সব ধান পানির নিচে তলিয়ে যাবে। ভেজা ধানে পচন ধরার পাশাপাশি সুগন্ধি আতপ ধান চিটা হওয়ার শঙ্কা রয়েছে।’

আরও পড়ুন

পত্নীতলায় এক প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীর ১০ জনই ফেল

০২ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, ‘এমনিতেই শ্রমিকসংকটের কারণে সিরিয়াল দিয়ে ধান কাটতে হচ্ছে। এর মধ্যে বৈরী আবহাওয়ায় সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।’

অন্যদিকে, আমন ধান কাটার পর যেসব জমিতে সরিষা বপন করা হয়েছে, সেসব জমিতেও জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

সরিষা ও আলুচাষি হামিদুল বলেন, ‘আমি এবার এক বিঘা জমিতে সরিষা ও পাঁচ কাঠা জমিতে আলু বপন করেছি। দিনভর বৃষ্টিতে মাটিতে অতিরিক্ত রস জমে যাওয়ায় আলুর বীজ গজাতে সমস্যা এবং চারা পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরিষার ক্ষেত নিয়েও দুশ্চিন্তায় আছি। কী হবে, আল্লাহ ভালো জানেন।’

এদিকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য সকাল থেকেই অনেক কৃষক কোদাল নিয়ে মাঠে নেমেছেন। তাঁরা জমির আইল কেটে পানি বের করার চেষ্টা করছেন। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে আমন, সরিষা ও আলু—তিন ফসলের ফলনেই নেতিবাচক প্রভাব পড়বে।

বৃষ্টিনওগাঁপত্নীতলাবিপাকে কৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের