নওগাঁর পত্নীতলায় অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ধান কাটার শ্রমিকরা। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা আমন ধান কাটা, কাটা ধান মাড়াই, সরিষা বপন ও আলু রোপণসহ নানা কৃষিকাজে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় থমকে গেছে এসব কাজ।অন্যদিকে, কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ধান কাটার শ্রমিকরা। অনেক শ্রমিক কাজ না পেয়ে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।স্থানীয় কৃষকদের ভাষ্য, শেষ সময়ে বৃষ্টির কারণে অনেক জমির পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। আগে কেটে শুকাতে দেওয়া ধানও...