Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৭:৫১
শেয়ার করুন:
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার

অযত্নে সৌন্দর্য হারাচ্ছে শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, ছবি: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ-কলবাড়ি সড়কের চুনা নদীর পাড়ে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে সবুজের বিস্তীর্ণ সমারোহ। নদীর ওপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দরবন, আর এপারে সুন্দরবনের আদলে গড়ে ওঠা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার।

একসময় যেখানে প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু আর পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা, সেখানে এখন নীরবতা যেন আরও বেশি চোখে পড়ে। ভাঙাচোরা অবকাঠামো, অযত্ন আর দীর্ঘদিনের সংস্কারহীনতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি হারাতে বসেছে তার আকর্ষণ।

২০১৬ সালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের কোলঘেঁষা এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হয়। ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’-এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়েই এটি দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম গন্তব্যে পরিণত হয়। এক পাশে জনবসতি, অন্য পাশে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অপার সৌন্দর্য-এই অনন্য অবস্থানই আকাশলীনাকে দিয়েছিল আলাদা পরিচিতি।

কিন্তু বর্তমানে সেখানে গেলে ভিন্ন এক চিত্র চোখে পড়ে। কাঠের তৈরি ফুট ট্রেলের অনেক অংশ ভেঙে পড়ে অকেজো হয়ে আছে। কোথাও কাঠ খুলে গেছে, কোথাও পচে নষ্ট হয়েছে। ঢালাই করা পথগুলোও নিরাপত্তা বেষ্টনী ছাড়া পড়ে আছে। ফলে শিশু, নারী ও বয়স্ক দর্শনার্থীদের প্রতিটি পদক্ষেপেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে

১৮ জুলাই ২০২৬

সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের সামুদ্রিক মাছ সম্পর্কে ধারণা দিতে নির্মিত ফিস মিউজিয়ামটিও দীর্ঘদিন ধরে বন্ধ। শুধু তাই নয়, সেখানে যাওয়ার পথও অনেকটা অচল হয়ে পড়েছে। ফলে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেই গড়ে তোলা এই স্থাপনাটি এখন কার্যত অকার্যকর।

দর্শনার্থী আলতাফ হোসেন জানান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের বিকল্প হয় না। কিন্তু এর ভঙ্গুর অবস্থা দর্শনার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

দর্শনার্থী ফয়সাল হোসেন জানান, আমরা যশোর থেকে আকাশনীলায় এসেছি। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ফিস মিউজিয়ামটি আছে, তা বন্ধ। সেখানে যাওয়ার পথও নেই।

দর্শনার্থী ফয়সাল হোসেন জানান, আমরা যশোর থেকে আকাশনীলায় এসেছি। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ফিস মিউজিয়ামটি আছে, তা বন্ধ। সেখানে যাওয়ার পথও নেই।

দর্শনার্থী রাজু আহমেদ জানান, ফুট ট্রেলের দুই পাশে নিরাপত্তা বেড়া না থাকায সবার জন্যই একটু ঝুঁকিপূর্ণ। ট্রেল থেকে পড়ে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যটন কেন্দ্রটির যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থীর সংখ্যা। এতে যেমন পর্যটনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলে আকাশলীনা আবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশলীনার দায়িত্বে থাকা শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন বললেন, আকাশলীনার সংস্কার কাজ চলমান রয়েছে। টানা বৃষ্টির কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে সব অবকাঠামো সংস্কার করা হবে। দর্শনার্থীরা যেন নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। 

আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারসাতক্ষীরাসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল