Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আশেক মাহমুদ কলেজে শোক ব্যানার লাগিয়ে ছাত্রলীগের ২ নেতা আটক

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৯:০০
আশেক মাহমুদ কলেজে শোক ব্যানার লাগিয়ে ছাত্রলীগের ২ নেতা আটক

আশেক মাহমুদ কলেজে লাগানো শোক ব্যানার— সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে শোক ব্যানার লাগানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার গভীর রাতে কলেজের মূল ফটকের পাশে একটি দেয়ালে ব্যানারটি টাঙানো হয়। পরে দুপুরের দিকে জিহান ও সীমান্তকে আটক করে পুলিশ।

আটক মারুফ হাসান জিহান জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অপর আটক মোহাম্মদ সীমান্ত শেখ একই এলাকার আব্দুল মমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের পাশের দেয়ালে কালো রঙের একটি শোক ব্যানার ঝুলছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের ওপরে লেখা রয়েছে, ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’। নিচে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে ‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’ লেখা রয়েছে।

স্থানীয়দের ধারণা, জনরোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গভীর রাতে বা ভোরে গোপনে ব্যানারটি টাঙিয়ে চলে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার বায়েজিদ বলেছেন, ‘গভীর রাতে গোপনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা কাজটি করেছেন। তবে কলেজে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন, তাদের গাফিলতি বা অবহেলা রয়েছে। গোপনে সকলের অগোচরে গভীর রাতে ব্যানারটি লাগানো হলেও সকালে দায়িত্বে থাকা ব্যক্তিরা তা সরিয়ে দেয়নি।’

তিনি জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন।

আরও পড়ুন

লোডশেডিংয়ের মধ্যেই ফের বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

১৪ আগস্ট ২০২৬

শাহরিয়ার বায়েজিদ আরও বলেন, “খুব দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতরা আইনের আওতায় আসবে। আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দিনের আলোতে সরকারি আশেক মাহমুদ কলেজে এই ধরনের কোনো কার্যক্রম করার শক্তি বা সাহস রাখে না। আর নিষিদ্ধ সংগঠনের সকল কার্যক্রম প্রতিহত করতে সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রদল সবসময় সচেষ্ট রয়েছে।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেছেন, ‘এ বিষয়টি আমি জানি না। নিষিদ্ধ সংগঠন, তারা তো গুপ্তভাবে সারা বাংলাদেশেই কাজ করতেছে। আমরা ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনগুলো সর্বদাই অ্যাকটিভ আছি। রাতের অন্ধকারে তারা যেহেতু লাগাইছে, তো এখন আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকব। আশা করি, এরপর থেকে ছাত্রলীগকে এরকম কার্যক্রম আর জামালপুরের কোথাও ঘটতে দেওয়া হবে না।’

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’

ঘটনার বিষয়ে জানতে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

আশেক মাহমুদ কলেজছাত্রলীগের ২ নেতা আটক
    শেয়ার করুন:
    Advertisement
    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:১৭

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৪

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৬

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫১

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    advertiseadvertise