Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লবণাক্ত জমিতে চার বন্ধুর বাজিমাত

  • ১৪ কানি জমিতে মাচায় তরমুজসহ নানা ফলের আবাদ
  • ১০ লাখ টাকা বিনিয়োগে ৬ লাখ টাকা লাভের আশা
ইমরান হোসাইন, কক্সবাজার
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:১০
শেয়ার করুন:
লবণাক্ত জমিতে চার বন্ধুর বাজিমাত

ছবি: আগামীর সময়

যে জমিতে একসময় হতো শুধু লবণ চাষ, সেই জমিতেই এখন দুলছে লাল-হলুদ তরমুজ। মাচার ওপর ঝুলছে সারি সারি ফল। কোথাও তরমুজ, কোথাও মেলন, পেঁপে কিংবা ট্যাং ফল। পাহাড় আর সাগরের মাঝখানে লবণাক্ত জমিতে এমন সবুজের সমারোহ দেখে চমকে যাচ্ছেন স্থানীয় মানুষ। অনাবাদি পড়ে থাকা জমিকে কৃষির আওতায় এনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন চার বন্ধু। প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে এখন তাদের চোখে ছয় লাখ টাকা লাভের স্বপ্ন।

এটি কক্সবাজারের টেকনাফের চার তরুণ উদ্যোক্তা শাদাত কবির, আব্দুর রহমান, মহিউদ্দিন ও মোস্তাক মৃধার কথা। উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের হলিউড পাহাড় এলাকায় ১৪ কানি লবণাক্ত জমি বর্গা নিয়ে তারা গড়ে তুলেছেন ফলের ক্ষেত। প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে মাচায় তরমুজ উৎপাদনের পাশাপাশি চাষ করছেন মেলন, পেঁপে ও ট্যাং ফল। তাদের খেতে এখন কাজ করছেন আটজন শ্রমিক।

চার বন্ধুর মধ্যে শাদাত কবির, আব্দুর রহমান ও মহিউদ্দিন স্থানীয় রাজারছড়া এলাকার বাসিন্দা। অন্য বন্ধু মোস্তাক মৃধার বাড়ি ময়মনসিংহে। স্থানীয় তিন বন্ধু আগে পৃথকভাবে মাছের ব্যবসা করতেন। তবে সেই ব্যবসায় প্রত্যাশিত লাভ না হওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজছিলেন তারা। এ সময় চার বন্ধু মিলে নতুন কিছু করার পরিকল্পনা করেন। সামনে গরমের মৌসুম ও রমজানকে মাথায় রেখে সিদ্ধান্ত নেন তরমুজ চাষের।

কিন্তু উদ্যোগ নিলেই তো হলো না, প্রয়োজন উপযুক্ত জমি। টেকনাফের ওই এলাকায় খালি পড়ে থাকা জমিগুলোর অধিকাংশই লবণ চাষের জন্য ব্যবহৃত হতো। ফলে তরমুজ চাষের উপযোগী জমি পাওয়া নিয়ে বিপাকে পড়েন তারা। শেষ পর্যন্ত কৃষি কর্মকর্তার পরামর্শে লবণাক্ত ১৪ কানি জমি বর্গা নেন চার বন্ধু। প্রতি কানিতে ৪০ শতক হিসাবে জমির পরিমাণ প্রায় ৫৬০ শতক। এরপর মাচা তৈরি করে শুরু করেন তরমুজসহ বিভিন্ন ফলের আবাদ।

খেতের প্রায় ৬০ শতাংশ জমিতে তরমুজ, ২০ শতাংশে মেলন এবং বাকি ২০ শতাংশে পেঁপে ও ট্যাং ফলের চাষ করেছেন তারা। ট্যাং ফল মূলত প্যাশন ফ্রুট। কোনো কোনো এলাকায় এটি আনারকলি, শরবতি ফল কিংবা খাসিয়া বেল নামেও পরিচিত।

চার বন্ধুর দাবি, মাচায় তরমুজ চাষ করে তারা ভালো ফলন পেয়েছেন। বাজারেও এসব তরমুজের চাহিদা রয়েছে। এরই মধ্যে খেত থেকে প্রায় এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। এখনো খেতে চার থেকে পাঁচ লাখ টাকার তরমুজ রয়েছে। পাশাপাশি মেলন, পেঁপে ও ট্যাং ফলেও ভালো ফলন হয়েছে। সব মিলিয়ে প্রকল্প থেকে অন্তত ছয় লাখ টাকা লাভের আশা করছেন তারা।

উদ্যোক্তা মোস্তাক মৃধার ভাষ্য, কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় তারা চার বন্ধু মিলে মাচায় তরমুজ চাষ শুরু করেন। শুরুতে নতুন ধরনের চাষাবাদ নিয়ে কিছুটা সংশয় থাকলেও ফলন দেখে এখন তারা আশাবাদী। তাদের এই উদ্যোগ দেখে আশপাশের অন্য কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

এদিকে চার বন্ধুর এই উদ্যোগ শুধু একটি খেতের সাফল্যে সীমাবদ্ধ নেই। তাদের খেতে নিয়মিত কাজ করছেন আটজন শ্রমিক। মাসিক বেতনে এসব শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। ফলে কৃষি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে।

অন্যদিকে টেকনাফের বাজারেও এখন মিলছে অসময়ের লাল ও হলুদ তরমুজ। সাধারণত এপ্রিল-মে মাস তরমুজের ভরা মৌসুম হলেও এবার হেমন্তেই বাজারে দেখা যাচ্ছে এই ফল। বাসস্টেশন, শাপলা চত্বর জিরো পয়েন্ট, অলিয়াবাদ স্কুলমাঠ, থানা মোড়, ওপরের বাজার, লামার বাজার ও উপজেলা পরিষদ এলাকাসহ বিভিন্ন স্থানে তরমুজ বিক্রি হচ্ছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    আকারভেদে কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে এসব তরমুজ। মাঝারি আকারের একটি তরমুজের দাম পড়ছে ৩০০ থেকে ৪০০ টাকা। লাল তরমুজের পাশাপাশি হলুদ তরমুজও ক্রেতাদের আকর্ষণ করছে। বিক্রেতাদের ভাষ্য, দুই জাতের তরমুজই মিষ্টি ও সুস্বাদু। তবে হলুদ তরমুজ আকারে কিছুটা ছোট।

    বাসস্টেশন এলাকার ফল বিক্রেতা নূর মোহাম্মদ বাদশা ও শামসুদ্দিন বললেন, অসময়ে বাজারে আসায় তরমুজের দাম কিছুটা বেশি। এ কারণে ক্রেতাদের আগ্রহ থাকলেও বিক্রি তুলনামূলক কম। সামনে দাম কমলে বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন।

    কৃষি বিভাগ জানিয়েছে, দেশে সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তরমুজ চাষের সময়। ভালো ফলনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের প্রথম ভাগ পর্যন্ত এ ফলের আবাদ করা হয়। তবে টেকনাফে জুন-জুলাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে আগস্ট-সেপ্টেম্বরে সংগ্রহ করা হয়। আবার অক্টোবর-নভেম্বরে শীতকালীন তরমুজের বীজ বপন করা হয়, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যায়।

    গত বছর টেকনাফ উপজেলায় ১১৩ একর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে আবাদ আরও বাড়তে পারে বলে আশা করছে কৃষি বিভাগ। উপজেলার সেন্টমার্টিন, সাবরাং, বাহারছড়া, টেকনাফ সদর, হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় তরমুজের চাষ হচ্ছে। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ ফলের চাহিদাও বাড়ছে।

    উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবীর ভাষ্য, শুধু তরমুজ নয়, টেকনাফে বিভিন্ন জাতের আগাম ফলও পাওয়া যাচ্ছে। চাহিদা বেশি থাকায় তরমুজের আবাদ বাড়ছে। এবার বাজারে হলুদ রঙের তরমুজও এসেছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, মাচায় তরমুজ চাষে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নতুন নতুন ফলের আবাদ বাড়াতে কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।