ব্রাহ্মণপাড়া
পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান এবং আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার দুপুরে ইমরান, জোনায়েদ ও আরেক শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ চিৎকার দেয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন আগামীর সময়কে জানালেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।




