Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধামরাইয়ে শ্রমিকদের চেতনানাশক মিশ্রিত পানি খাইয়ে ইটভাটায় ডাকাতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫
ধামরাইয়ে শ্রমিকদের চেতনানাশক মিশ্রিত পানি খাইয়ে ইটভাটায় ডাকাতি

এমএমবি স্টার ইটভাটা

ঢাকার ধামরাইয়ে শ্রমিকদের খাবার পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতেন করে ইটভাটায় ডাকাতি হয়েছে। এতে অজ্ঞান ১০ থেকে ১২ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের এখনও জ্ঞান ফেরেনি।

খবর পেয়েও পুলিশ দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশের পৌছাতে দেরি হওয়ায় ক্ষুব্ধ তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাংগুটিয়া ইউনিয়নের জালসা বউ বাজার এলাকার ‘এমএমবি স্টার’ নামে ইটভাটায় ঘটেছে এ ঘটনা।

ভুক্তভোগীরা জানায়, রাতে একদল ডাকাত ইটভাটায় প্রবেশ করে অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে জোরপূর্বক চেতনানাশক ওষুধ মিশ্রিত পানি পান করানো হয়। শ্রমিকরা অচেতন হয়ে পড়লে ডাকাতরা একটি মোটরসাইকেল, বৈদ্যুতিক তার, ট্রান্সফর্মারের মূল্যবান যন্ত্রাংশ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এমএমবি স্টার ইটভাটার সহকারী ম্যানেজার আব্দুর রাজ্জাক আগামীর সময়কে বললেন, ‘রাত ২টার দিকে ডাকাতরা অফিসে ঢুকে ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে ওষুধ মেশানো পানি খাইয়ে সবকিছু নিয়ে যায়।’

ঘটনার পরপরই ইটভাটার স্টাফ ও শ্রমিকরা স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করেন। তাদের অভিযোগ, খবর দেওয়ার পরও পর্যাপ্ত লোকবল নেই জানিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেয়। এত দেরির কারণেই ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পায়।

ইটভাটার মালিক সুলতান উদ্দিন বলেছেন, ‘ডাকাতির খবর পেয়ে প্রথমে হাসপাতালে যাই আমার স্টাফদের দেখতে। কালামপুর হাসপাতাল ও কাওয়ালিপাড়া সীমান্ত ডিজিটাল হাসপাতালে ১০-১২ জনকে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ জনের এখনও জ্ঞান ফেরেনি। পরে ভাটায় গিয়ে দেখি সবকিছু এলোমেলো। প্রয়োজনীয় জিনিসপত্র ডাকাতরা নিয়ে গেছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।’

ইটভাটায় ডাকাতিঢাকাধামরাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?