Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাঁচ মাসেও সন্ধান মেলেনি ইয়াসিনের, বাবার সংবাদ সম্মেলন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৭:৫৬
পাঁচ মাসেও সন্ধান মেলেনি ইয়াসিনের, বাবার সংবাদ সম্মেলন

নান্দাইল প্রেস ক্লাবে ছেলের সন্ধান পেতে হারুন মিয়ার সংবাদ সম্মেলন— সংগৃহীত

নিখোঁজের পাঁচ মাসেও সন্ধান মেলেনি ১৭ বছরের ইয়াসিন মিয়ার। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর মামলা না হওয়ায় আদালতে মামলা করেছেন তার দিনমজুর বাবা হারুন মিয়া। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়নি। এর মধ্যে ইয়াসিনকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ৬ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছেলের অবস্থান না জানা এবং মুক্তিপণের টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের।

ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের সিংদই কোনাঘাটা গ্রামের ইয়াসিন গত ৯ মার্চ রাতে নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, ওই রাতে পুরহরি গ্রামের জিহাদ মিয়া (২২), ফয়সাল মিয়া (৩৫) ও সেলিম মিয়া (২৩) ফোন করে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন ১০ মার্চ নান্দাইল মডেল থানায় জিডি করেন হারুন মিয়া। তার অভিযোগ, মামলা করার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেও দীর্ঘদিন মামলা করা হয়নি। পরে তিনি ময়মনসিংহের বিজ্ঞ শিশু আদালতে মামলা করেন।

মামলায় সেলিম, ফয়সাল, জিহাদ ও সুরুজ মিয়াকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ৫৫/২০২৬। আদালত মামলাটি তদন্তের জন্য ময়মনসিংহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন।

হারুন মিয়ার দাবি, তদন্তের অংশ হিসেবে ডিবি কার্যালয়ে অভিযুক্ত তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা পলাতক রয়েছেন বলে দাবি করেন তিনি। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছেন ডিবির উপপরিদর্শক অংকর সরকার।

ইয়াসিনের সন্ধান না পাওয়ার মধ্যেই নতুন করে সামনে এসেছে মুক্তিপণের দাবির অভিযোগ। হারুন মিয়ার অভিযোগ, তিন-চার দিন আগে সেলিমের বাবা সওদাগর মিয়াসহ আরও দুই-তিনজন তার সঙ্গে দেখা করেন। এ সময় ইয়াসিনকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৬ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিলে ইয়াসিনকে ফেরত দেওয়া হবে বলেও জানানো হয় বলে দাবি করেন তিনি।

হারুন মিয়া বলেছেন, ‘তিনি একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। ছয় লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাই ছেলের সন্ধান ও উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।’

আরও পড়ুন

গজারিয়ায় মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার

০৯ আগস্ট ২০২৬

পরিবারের আরও দাবি, ইয়াসিন নিখোঁজ হওয়ার পর ফয়সাল মিয়ার মোবাইল ফোনে থাকা একটি অডিও রেকর্ডে সেলিমের কণ্ঠে ইয়াসিনকে হত্যার হুমকি দেওয়ার কথা শোনা যায়। অভিযুক্তদের সঙ্গে ইয়াসিনের কথোপকথনের আরও কিছু রেকর্ড রয়েছে বলেও দাবি করেছেন হারুন। এবং তদন্ত কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

আজ রবিবার নান্দাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছেলেকে উদ্ধারের দাবি জানান হারুন মিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছেন, ‘আমি একজন দিনমজুর মানুষ। আমার একমাত্র ছেলে পাঁচ মাস ধরে নিখোঁজ। সে জীবিত না মৃত, কিছুই জানি না। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

তিনি বলেন, থানায় জিডি, পরে আদালতে মামলা এবং তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত ছেলের কোনো সন্ধান না পাওয়ায় তিনি হতাশ। দ্রুত তদন্ত করে ইয়াসিনের অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারের দাবি জানান তিনি।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার বললেন, ‘ইয়াসিন নিখোঁজের পর থানায় জিডি করা হয়েছিল। ওই সময় থানায় ওসি না থাকায় তিনি নিজে এফআইআর করতে পারেননি। তবে ইয়াসিনের সন্ধান পেতে কাজ করা হচ্ছে।’

ময়মনসিংহ ডিবির এসআই অংকর সরকারের ভাষ্য, ‘আদালত থেকে দেওয়া মামলার ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞেসা করা হয়েছে।তদন্ত চলছে। আগামী ৩০ আগস্ট আদালতে এ বিষয়ে জবাব দেওয়া হবে।’

নান্দাইলপ্রেস ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!