Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গজারিয়ায় মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৭:০৩
গজারিয়ায় মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়

মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রবিবার দুপুরে গজারিয়ার চর রমজানবেগ এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন নদীর অগভীর অংশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারীর গলায় পাটের রশি এবং দুই পায়ে আলাদা করে নাইলনের রশি বাঁধা ছিল।

গজারিয়া নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ বিকাল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে দুপুর ১টার দিকে নৌপুলিশের সদস্যরা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের (প্রায় ৪৫ বছর) ও এক নারীর (প্রায় ৩৫ বছর) মরদেহ উদ্ধার করেন। মরদেহ দুটি একে অপরের থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে ছিল।

পুলিশ জানায়, নারীর গলায় পাটের রশি এবং দুই পায়ে আলাদাভাবে লাইলনের (প্লাস্টিকের) রশি বাঁধা ছিল। তার পরনে ছিল কালো রঙের সালোয়ার। পুরুষের পরনে ছিল সাদা রঙের ওপর কালো স্ট্রাইপের গেঞ্জি।

আরও পড়ুন

বিদ্যুৎ-জ্বালানি গুটিকয়েকের হাতে তুলে দিয়েছিল স্বৈরাচার : প্রধানমন্ত্রী

০৯ আগস্ট ২০২৬

পুলিশ পরিদর্শক শরজিত কুমার ঘোষ আরও জানান, লাশ দুটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, চর রমজানবেগ এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদীর অগভীর অংশে কচুরিপানার সঙ্গে স্বল্প দূরত্বে দুটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে গজারিয়া নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মুন্সীগঞ্জগজারিয়াদুই মরদেহ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!