পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকার ইয়াবা!
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের কাছাকাছি জারুলিয়াছড়ির পোয়াবনে এলাকায় এসব ইয়াবা পাওয়া যায়।
গতকাল শুক্রবার ৫ জুন বিকালে বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার ভোরে এক বিশেষ অভিযানকালে বিজিবি জওয়ানরা প্যাকেট ভর্তি কিছু পণ্য দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮৪১টি ইয়াবা জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত বিজিবির ১১ নম্বর ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানালেন, বিজিবির বিশেষ অভিযান টের পেয়ে পাচারকারীরা দুটি ব্যাগ ভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। জব্দ করা ইয়াবার বর্তমান বাজারমূল্য ৩ কোটি টাকার বেশি বলে তিনি দাবি করেন।





