হাজারীর ‘স্নিগ্ধা মহল’ এখন ভুতুড়ে বাড়ি
- স্নিগ্ধা মহলের ছাদে হেলিপ্যাড। উত্তরে কৃত্রিম লেক, চারপাশে ফুল ও ফলের বাগান

ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়ি ‘স্নিগ্ধা মহল’। ছবি: আগামীর সময়
আলিশান বাড়িটি সবসময় সরগরম থাকত ভিআইপি অতিথিদের আনাগোনায়। প্রায়ই সেখানে পা পড়ত মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের বড় নেতাদের। দলটির অনেক হেভিওয়েট নেতাকে দেখা যেত প্রাসাদোপম বাংলো ‘স্নিগ্ধা মহলে’ আরাম-আয়েশে ছুটি কাটাতে। সেটি এখন যেন নিঝুমপুরী, পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে।
যে বাড়ির কথা বলা হচ্ছে, এর অবস্থান ফেনী শহরে। মালিক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌর এলাকার ২ নম্বর





