Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কত ঘাট পেরিয়ে মাঠে আসে সার

কুড়িগ্রামে সার বিতরণে ছিল অনিয়ম

  • গুদাম ভেঙে লুট হওয়া সারের ১২২ বস্তা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:২২
কুড়িগ্রামে সার বিতরণে ছিল অনিয়ম

উদ্ধার হওয়া সার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার (প্রতি বস্তা ৫০ কেজি) নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকরা। গত রবিবারের এ ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সার উদ্ধারের পাশাপাশি তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ডিলারের রেজিস্টার ও ভাউচারে অসংগতি এবং কৃষক নন— এমন ব্যক্তির কাছে সার বিতরণের সত্যতাও পাওয়া গেছে।

গত রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজির মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে ঘটে এ ঘটনা। পর্যাপ্ত সার বরাদ্দ পেয়েও ডিলার তাইফুর রহমান মুকুল বিক্রিতে গড়িমসি করছিলেন বলে অভিযোগ কৃষকদের। তার গুদামে তখন ৩৪০ বস্তা সার মজুদ ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনার দিন সকাল থেকেই সারের আশায় ডিলার পয়েন্টের সামনে জড়ো হন দুই শতাধিক কৃষক। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে উত্তেজিত কৃষকরা গুদামের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তারা গুদাম থেকে সার নিয়ে যান।

ঘটনার পরই বিষয়টি তদন্তে নামে উপজেলা প্রশাসন। সেদিনই উপজেলা ভূমি কর্মকর্তাকে (এসিল্যান্ড) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত সোমবার স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে এবং ডিলারের বিভিন্ন নথিপত্র যাচাই করে। তদন্ত শেষে সোমবার সন্ধ্যায় কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ডিলারের সার বিতরণে অনিয়মের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ।

তিনি বলেছেন, ‘তদন্ত ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে তদন্ত কমিটি ডিলারের বিরুদ্ধে অনিয়ম পেয়েছে। বিশেষ করে রেজিস্টার খাতা ও ভাউচারে অসংগতি রয়েছে। এ ছাড়া প্রকৃত কৃষক নন— এমন ব্যক্তিদের মধ্যেও সার বিতরণের সত্যতা পাওয়া গেছে।’

গুদামইউরিয়া সারনড়েচড়েকৃষকরাঅনিয়ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়