Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুকুর তাড়াতে নাতির ছোড়া হাসুয়ায় দাদির মৃত্যু

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৬:৪৪
কুকুর তাড়াতে নাতির ছোড়া হাসুয়ায় দাদির মৃত্যু

ছবি: আগামীর সময়

দাদির হাঁসের ছানা খেয়েছিল একটি কুকুর। সেটি তাড়াতে ছোট্ট নাতি ছুড়েছিল হাসুয়া। সেটি গিয়ে বিঁধে দাদি মর্জিনা বেগমের (৫০) পেটে। ১০ দিন পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান তিনি।

নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের ঘটনা এটি। মৃত মর্জিনা ওই গ্রামের মোছব্বের আলীর স্ত্রী। বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. হান্নান নিশ্চিত করেছেন এসব তথ্য।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ এপ্রিল মর্জিনা বেগমের হাঁসের বাচ্চা একটি কুকুর খেয়ে ফেলে। পরদিন কুকুরটি আবার বাড়িতে এলে সাত বছর বয়সী নাতি সেটিকে লক্ষ্য করে একটি হাসুয়া ছোড়ে। সেটি মর্জিনার পেটে বিঁধলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়।

অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

ওসি মো. হান্নান জানালেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

বাগাতিপাড়াহাসুয়াকুকুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise