বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি
বরিশালে হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালীর হাজীখালী সদরের রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা। বলা হয়েছে, হাম উপসর্গ নিয়ে আলী ১৭ মে এবং মুয়াজ ১৮ মে হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেছেন, গত ২৪ ঘণ্টায় দুই মৃত্যু নিয়ে এই হাসপাতালে হাম ও হাম উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৫ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজর ৩৪১ জন। যার মধ্যে চিকিৎসাধীন ২০৪ জন।
হামের টিকা যেভাবে এলো
২০ মে ২০২৬
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার লোকমান হাকিম জানালেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১৩৩ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১৩০ জন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮৩ জন ও হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৭১২ জন। ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু নিয়ে বরিশালে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।
‘আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি। প্রত্যেক মুহূর্তে খোঁজখবর নিচ্ছি বিভিন্ন হাসপাতালে।মৃত্যুসংখ্যা কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করছি’- মন্তব্য করেন ডাক্তার লোকমান হাকিম।





