Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সালাউদ্দিন টুকু

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০০:১১
গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান

ছবিঃ আগামীর সময়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আগামী দিনেও বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে।

শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু বলেছেন, সাংবাদিকরা সবসময় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। তারা সঠিক তথ্য তুলে ধরে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেন। অনেক সময় তারা নিজেদের পরিবারকেও পর্যাপ্ত সময় দিতে পারেন না।

তার ভাষ্য মতে, টাঙ্গাইলকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্য ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

গণমাধ্যমজিয়াউর রহমানটাঙ্গাইলটুকু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise