দেওয়ানগঞ্জ
বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আব্দুর রশীদ (৫০) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রশীদ জামালপুর জেলা আদালতের আইনজীবী। তিনি দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি শহরের কাচারিপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিন সরকারের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রশীদের বিরুদ্ধে আগে থেকেই একটি বিস্ফোরক মামলা ছিল। মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



