Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গুলিশাখালী ফাজিল মাদ্রাসা

মেয়াদ শেষেও প্রভাব খাটিয়ে ‘চুক্তিভিত্তিক’ হয়ে থাকতে চান অধ্যক্ষ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২১:০১
মেয়াদ শেষেও প্রভাব খাটিয়ে ‘চুক্তিভিত্তিক’ হয়ে থাকতে চান অধ্যক্ষ

বাগেরহাটের মোরেলগঞ্জের গুলিশাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী অবসরে গেলেও প্রভাব খাটিয়ে চুক্তিভিত্তিক নিয়োগে অধ্যক্ষ থাকতে চান। নানা অনিয়ম, অর্থ আদায়, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

আজ বুধবার দুপুরে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক প্রতিবাদসভায় অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন শিক্ষকরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শেখ আব্দুল্লাহ মাসুদ, প্রভাষক হাসিবুর হাসান হৃদয়, নাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ুম, নাজমিন আক্তার, এবতেদায়ী প্রদান মোস্তাফিজুর রহমান।

শিক্ষকরা অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক শেখ আব্দুল্লাহ মাসুদকে অজুহাত ছাড়াই শোকাজ করে তার থেকে ১ লাখ টাকা আদায়, দুটি উচ্চতার স্কেল করে দেওয়া বাবদ ১ লাখ টাকা, ২০২৫ এনটিআরসি নিয়োগপ্রাপ্ত ৫ শিক্ষক যোগদান করায় তাদের নিকট থেকে ৯০ হাজার টাকা আদায়, এবতেদায়ী শিক্ষক নাজমিন আক্তারের নিকট থেকে ৯০ হাজার টাকা আদায় করেন তিনি।

একইভাবে ২০২৬ সালে আইসিটি প্রভাষক নাহিদ হোসেন প্রতিষ্ঠানে যোগদান করায় তার নিকট থেকে ৩০ হাজার টাকা, এনটিআরসি যোগদানকৃত কৃষি শিক্ষক মমতাজ বেগমের নিকট থেকে ৮৫ হাজার টাকা, আরবি প্রভাষক মুজিবুর রহমানের নিকট থেকে ৫০ হাজার টাকা, দাখিল কারি শিক্ষক আব্দুল গফফার মৃধা উচ্চতার স্কেল বাবদ ৫০ হাজার টাকা আদায়সহ শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেন অধ্যক্ষ আব্দুল বারী।

শিক্ষকরা আরও উল্লেখ করেন,  গত ২৯ জুন অধ্যক্ষের চাকরির মেয়াদ শেষ হলেও তিনি পুনরায় চুক্তিভিত্তিক অধ্যক্ষ হিসেবে থাকার পাঁয়তারা করছেন।

এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী অভিযোগ অস্বীকার করে বললেন, ২৯ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়েছে। তবে বিধি অনুযায়ী ম্যানেজিং কমিটি পুনরায় তাকে চুক্তিভিত্তিক ২ বছরের জন্য অধ্যক্ষ পদে যোগদানের সুপারিশ করে মাদ্রাসা বোর্ডে আবেদন পাঠিয়েছে। আবেদন গৃহীত হলে তিনি বিনাবেতনে প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে থাকবেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানালেন, নিয়মবহির্ভূতভাবে প্রধানের মেয়াদ শেষ হলে তিনি ওই পদে থাকতে পারেন না। জোর করে পদে থাকার সুযোগ নেই।

এ বিষয়ে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার সভাপতি ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস বললেন, অধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার পর তিনি পদে থাকার আর এখতিয়ার রাখেন না।

গুলিশাখালী ফাজিল মাদ্রাসাঅধ্যক্ষমোরেলগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন