Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শরণখোলা

ভরা মৌসুমে বন্ধ ইলিশ আহরণ, বেকার কয়েক হাজার জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৭:৩৩
ভরা মৌসুমে বন্ধ ইলিশ আহরণ, বেকার কয়েক হাজার জেলে

ছবি: আগামীর সময়

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চলে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে ইলিশ আহরণ। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে গত ৩ জুলাই সকাল থেকেই সাগর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার। ভরা মৌসুমে ইলিশ আহরণ বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে।

মৌসুমের শুরুতেই দুর্যোগের কবলে পড়ে কয়েক কোটি টাকা লোকসানে পড়ার আশঙ্কায় রয়েছেন ট্রলার মালিক ও ব্যবসায়ীরা।

 জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, সাগর থেকে ফেরার সময় বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জীবনের ঝুঁকি নিয়ে অসম্ভব হয়ে পেড়েছে মাছ ধরা। সাগরে কোনো ট্রলার নেই। ফিরে আসা ট্রলারগুলো সুন্দরবনের দুবলা, আলোরকোল, মেহেরআলী, ভেদাখালীসহ উপকূলের পাথরঘাটা, মহিপুর ও নিদ্রসখিনা এলাকায় আশ্রয় নিয়েছে।

শরণখোলার মৎস্য ব্যবসায়ী হবিবুর রহমান ও মো. কবির হাওলাদার জানালেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে কয়েকটি ট্রিপে তেমন ইলিশ ধরা পড়েনি। মনে হচ্ছে ইলিশ শূন্য হয়ে পড়েছে সাগর। এ ছাড়া রয়েছে জলদস্যুদের উৎপাত। তাওপর দেখা দিয়েছে দুর্যোগ। এই ত্রিমুখী সংকটে সর্বশান্ত হয়ে পেড়েছেন জেলে-মহাজনরা।

ব্যবসায়ীরা আরো জানান, একেকটি ট্রলার সাগরে পাঠাতে আড়াই থেকে তিন লাখ টাকা খচর হয়। কিন্তু ৪-৫ দিন ধরে ইলিশ আহরণ বন্ধ থাকায় পুরো চালানই লোকসান। জেলেদের আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের ব্যয় বহন করতে হচ্ছে মহাজনদের। ফলে লাখ লাখ টাকার চালান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতিরি সভাপতি মো. আবুল হোসেন বললেন, অশান্ত সাগরে টিকতে না পেরে ইলিশ আহরণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুর্যোগের কবলে পড়ে এসব ট্রলার গত চার দিন ধরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা সম্ভব হবে না।

তিনি বললেন, শরণখোলা উপজেলায় দুই শতাধিক ফিশিং ট্রলার রয়েছে। প্রতি ট্রিপে একেকটি ট্রলার সাগরে পাঠাতে ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা। দুর্যোগের কারণে শুধু শরণখোলার ব্যবসায়ীরাই চালান হারিয়েছেন প্রায় তিন কোটি টাকা। পরবর্তী চালান কিভাবে জোগাড় করবেন সেই চিন্তায় দিশেহারা ব্যবসায়ীরা।

শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বললেন, নিম্নচাপের ফলে সাগরের পিরিস্থিতি খুবই ভয়াবহ। জেলেরা তাদের ফিশিং ট্রলার নিয়ে কূলে ফিরে এসে নিরপাদে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ট্রলার সাগরে না পাঠানোর নির্দেশনা না দেওয়া হয়েছে।

জেলে-মহজানরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে, জানালেন এই কর্মকর্তা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মো. শরীফুল ইসলাম বললেন, দুর্যোগে পড়ে অসংখ্য ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। আশ্রিত ট্রলার ও জেলেদের নিরাপত্তা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকার বনরক্ষীদের।

শরণখোলাইলিশজেলে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    advertiseadvertise