Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আকবরের জীবনে দীর্ঘশ্বাস

  • ২ হাজার টাকায় চলে সংসার
এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৫
আকবরের জীবনে দীর্ঘশ্বাস

যশোরের নওয়াপাড়া বাজারে প্রতিদিন মানুষের ভিড়ে নীরবে দাঁড়িয়ে থাকেন আকবর আলী। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী এই মানুষটির এক হাতে ধর্মীয় দায়িত্ব, অন্য হাতে সংসারের টানাপড়েন। চেঙ্গুটিয়া কাঁচাবাজার মসজিদে ইমামতি করে মাসে পান মাত্র ২ হাজার টাকা। এই সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই মসজিদের দায়িত্ব শেষে প্রয়োজনের তাগিদে তাকে মানুষের কাছে সহায়তা চাইতে হয়।

অভয়নগর উপজেলার চাপাতলা এলাকার শালবাগানের বাসিন্দা আকবর আলী। তার বাবা আজগর আলী মোল্লা। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন স্ত্রীকে নিয়ে তার ছোট সংসার। তবে সংসার ছোট হলেও খাবার, ওষুধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় খরচ কমেনি। মাসে ২ হাজার টাকা সম্মানী দিয়ে এসব ব্যয় মেটানো সম্ভব হয় না। এ কারণেই নওয়াপাড়া বাজারে মানুষের কাছে সহায়তা চান আকবর আলী। কাজটি তার জন্য স্বস্তির নয়। নিজের প্রয়োজনের কথা বলে কারও কাছে হাত পাততে তারও কষ্ট হয়; কিন্তু অভাবের কাছে সেই সংকোচও হার মানে।

দৃষ্টিশক্তি না থাকলেও নিজের দায়িত্ব পালনে আকবর আলীর আগ্রহে ঘাটতি নেই। প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ান, মুসল্লিদের ধর্মীয় কাজে নেতৃত্ব দেন। অন্যদের নামাজে দাঁড় করানোই তার দায়িত্ব; অথচ নিজের সংসারের ন্যূনতম চাহিদা পূরণে তাকে নির্ভর করতে হয় অন্যের সহায়তার ওপর।

চেঙ্গুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলমের ভাষায়, আকবর আলী দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ। মাত্র ২ হাজার টাকা সম্মানী দিয়ে সংসার চালানো সম্ভব নয়। প্রয়োজনের কারণেই তাকে মানুষের সহায়তা নিতে হয়।

কলেজ শিক্ষক আবুল হোসেনের মতে, আকবর আলীকে করুণার চোখে দেখার চেয়ে তার জন্য স্থায়ী সহায়তার ব্যবস্থা করা জরুরি। দীর্ঘদিন ধর্মীয় দায়িত্ব পালন করা এই মানুষটি যাতে সংসারের খরচ জোগাতে মানুষের কাছে যেতে বাধ্য না হন, সেজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে পারে।

যশোরনওয়াপাড়া বাজারআকবর আলী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১