Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাগাতিপাড়া

এক সপ্তাহেও কমছে না জ্বর-সর্দি-কাশি, হাসপাতালে রোগীর ভিড়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৫
শেয়ার করুন:
এক সপ্তাহেও কমছে না জ্বর-সর্দি-কাশি, হাসপাতালে রোগীর ভিড়

ছবি: আগামীর সময়

নাটোরের বাগাতিপাড়ায় ঋতু পরিবর্তনের সঙ্গে জ্বর, সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন বিভিন্ন বয়সী রোগীরা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিতে আসছেন। তাদের অনেকে জ্বর, সর্দি-কাশি ও শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে আসছেন।

আজ বুধবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের ভিড়। চিকিৎসকের পরামর্শ নিতে সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন রোগী ও তাদের স্বজনেরা। রোগীর চাপ থাকায় অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুক্তা পারভিন বলেন, পরিবারের একজনের জ্বর হওয়ার পর অন্য সদস্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিয়েছে। প্রথমে বাড়িতে ওষুধ খাওয়ানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে এসেছেন তারা।

আরও পড়ুন

যশোরে বাবার মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীতে এলো পুত্রসন্তান

২৮ অক্টোবর ২০২৬

মালিহা নামের এক শিশু রোগীর স্বজন বলেন, কয়েক দিন ধরে শিশুটি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছে। ওষুধ খাওয়ানোর পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসকের কক্ষে রোগীর ভিড় থাকায় অপেক্ষা করতে হচ্ছে।

আক্তার হোসেন নামের এক রোগীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথায় ভুগছেন তিনি। ওষুধ খেয়েও সুস্থ না হওয়ায় আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন চিকিৎসকের পরামর্শ নিতে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, ঋতু পরিবর্তনের সময়ে জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। এ সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পানি পান করা ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

বাগাতিপাড়াচিকিৎসকঠাণ্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার