Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফরিদপুরে অ্যাসিডের ধোঁয়ায় পুড়ছে ফসল, বিপাকে কৃষক

সঞ্জিব দাস, ফরিদপুর
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬
ফরিদপুরে অ্যাসিডের ধোঁয়ায় পুড়ছে ফসল, বিপাকে কৃষক

ছবি: আগামীর সময়

দিনে সবুজ ধানক্ষেত, রাতে সেই জমির ওপর নেমে আসে ঝাঁজালো ধোঁয়া। ভোরে কৃষকরা দেখতে পান, ধান ও অন্যান্য ফসলের পাতা বিবর্ণ হয়ে গেছে। ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্পনগরীর একটি অ্যাসিড কারখানার ধোঁয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, কয়েক কিলোমিটার এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ধোঁয়া ও ঝাঁজালো গন্ধে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।

সম্প্রতি সরেজমিনে কানাইপুরের বিসিক শিল্পনগরী ও আশপাশের এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের কথা জানা যায়। তাদের ভাষ্য, রাতে কারখানায় উৎপাদন শুরু হলে বাতাসে ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে। মহারাজপুর, মৃগী, কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়ছে। অনেক জমির ধান, মরিচসহ বিভিন্ন ফসলের পাতা বিবর্ণ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষকরা।

কৃষক আব্দুল ওহাব শে খ বলেছেন, ধারদেনা করে ধান, মরিচ ও পটোল চাষ করেছিলেন। কিন্তু ধোঁয়ার প্রভাবে ফসল নষ্ট হয়ে গেছে। তার অভিযোগ, ওই ধোঁয়ার কারণে একটি চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন ঝাপসা দেখেন।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের দাবি, বাতাসে ক্ষতিকর গ্যাসের প্রভাবে গাছের পাতা পুড়ে যাচ্ছে। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া ও ত্বকের সমস্যায় ভুগছেন অনেকে।

কারখানার ধোঁয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, স্থানীয় প্রতিনিধি লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য নান্নু মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কৃষ্ণনগর ইউনিয়নের সদস্য নান্নু মিয়া বলেছেন, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটিকে সরেজমিন পরিদর্শন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেছেন, প্রায় দুই বছর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন তদন্ত করে কারখানার ধোঁয়ার কারণে ফসলের ক্ষতি হওয়ার কথা জানানো হয়েছিল। এবারও অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ফরিদপুরঅ্যাসিডফসলকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?