Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দস্যুদমনে সুন্দরবনে অভিযানে যৌথ বাহিনী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:৪১
দস্যুদমনে সুন্দরবনে অভিযানে যৌথ বাহিনী

ছবি: আগামীর সময়

সুন্দরবনের দস্যুদমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র আওতায় যৌথ অভিযান চালিয়েছে কোস্টগার্ড।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চলে এই অভিযান।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন এ তথ্য।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড রয়েছে কঠোর অবস্থানে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে চলে দুটি বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি সুন্দরবন ও সংলগ্ন এলাকায় চলছে বিশেষ এই অভিযান।

সুন্দরবনের ওপর নির্ভরশীল ও সম্পৃক্ত ব্যক্তিদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে কোস্টগার্ড। এ ছাড়া বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে ও আশপাশের নদী ও খালে কোস্টগার্ডের নজরদারি আগের তুলনায় বেড়েছে। এতে বনদস্যুদের তৎপরতা অনেকটা কমেছে, দাবি এই কর্মকর্তার।

কোস্টগার্ড সূত্র মতে, গত এক বছরে কোস্টগার্ড সুন্দরবন ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনীসহ দস্যু বাহিনীর ৪০ সক্রিয় সদস্য হয়েছে আটক। এসব দস্যুর কাছ থেকে ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় গহীন বনের মধ্যে গড়া দস্যু বাহিনীর কয়েকটি আস্তানা।

এ ছাড়া ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারে।

সুন্দরবনঅভিযানকোস্টগার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়