Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পঞ্চগড়

পশুর হাটে সাংকেতিক ভাষার দৌরাত্ম্য, ক্ষতির অভিযোগ খামারি ও গৃহস্থদের

পঞ্চগড় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২১:২১
পশুর হাটে সাংকেতিক ভাষার দৌরাত্ম্য, ক্ষতির অভিযোগ খামারি ও গৃহস্থদের

ছবি: আগামীর সময়

পঞ্চগড়ের বিভিন্ন পশুর হাটে দালাল ও ব্যবসায়ীদের ব্যবহৃত সাংকেতিক ভাষা নিয়ে ক্ষোভ জানিয়েছেন গৃহস্থ, খামারি ও ক্রেতারা। তাদের অভিযোগ, গরু-ছাগল বেচাকেনায় ব্যবহৃত এই ভিন্ন ভাষা না বোঝার সুযোগে অতিরিক্ত লাভ করছেন দালালরা, ফলে প্রকৃত মালিক হয়েও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বিক্রেতারা।

স্থানীয়দের দাবি, পশুর হাটে দালাল ও ব্যবসায়ীরা নিজেদের মধ্যে এমন এক ধরনের ভাষা ব্যবহার করেন, যা সাধারণ ক্রেতা-বিক্রেতারা বুঝতে পারেন না। এতে দরদাম ও লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা কমে যায় এবং ক্ষতির মুখে পড়েন গৃহস্থ ও খামারিরা।

দালাল শুকুর আলী বললেন, 'ক্রেতা-বিক্রেতা যদি বুঝেই যায়, তাহলে ব্যবসা করবো কিভাবে।'

রহমত আলী, যিনি দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত, তার ভাষ্য, '১৮ বছর যাবৎ এ ব্যবসা করতেছি। শুনেন ভাই, দালাল বা ঘটক ছাড়া কোন কাজটা হয়? বাবা-মায়ের বিয়ে পর্যন্তও তো হয় নাই।'

তবে ভুক্তভোগীদের অভিযোগ, এসব সাংকেতিক ভাষা ও দালালি পদ্ধতির কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। মাঝারি খামারি শফিকুল ক্ষোভ প্রকাশ করেন, 'আমরা পুরাই দালালদের কাছে জিম্মি দশায় রয়েছি। কিনতে এবং বেচতেও দালালি দিতে দিতে আমাদের লাভ থাকে না।'

রহিম মিয়া জানান, হাটে গরু এনে দালাল ছাড়া বিক্রি করা প্রায় অসম্ভব। তার ভাষ্য, 'এবার একটা গরু বাড়িতেই ৭৬ হাজার টাকায় বিক্রি করছি। দালালরা হাটে এনে ৯৪ হাজার টাকায় বিক্রি করলো, আমার সামনেই।'

নীলফামারী থেকে পশু কিনতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক মমিনুল শাহ মনে করেন, পশুর হাটগুলো নিয়মিত মনিটরিং করা প্রয়োজন। তার মতে, এতে অনিয়ম ও প্রতারণা কমতে পারে।

কামরুল হাসান প্রধান উল্লেখ করেন, যারা ভিন্ন ভাষা ব্যবহার করে মানুষকে প্রতারিত করছে, তারাও তো আল্লাহকে তুষ্ট করতে কোরবানি দিবে। এসব বিষয় খেয়াল রেখে হালাল ব্যবসা করতে দালালদের আন্তরিক হতে হবে।

স্থানীয়দের অভিযোগ, কিছু হাটে বেচাকেনা স্বাভাবিক হলেও অনেক জায়গায় মাশুল আদায় নিয়েও রয়েছে অস্পষ্টতা। তাদের মতে, পশুর হাটের এই ভাষা বাংলা ভাষার ভাণ্ডারে নতুন আঙ্গিক যোগ করলেও এর আড়ালে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

খামারি ও গৃহস্থদের প্রত্যাশা, শ্রম দিয়ে লালন-পালন করে বড় করা পশুর ন্যায্য মূল্য যেন তারা পান এবং ক্রেতারাও যেন অতিরিক্ত দামের শিকার না হন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি