বরিশালে হানিট্র্যাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
বরিশাল অফিস

গ্রাফিকস: আগামীর সময়
কিশোর গ্যাং ও হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়ে গোপনে মায়ের স্বর্ণালংকার ও নগদ টাকা চক্রের হাতে তুলে দিয়েছিল ১৩ বছর বয়সী কিশোর রেদওয়ান রহমান রুমান। এতেও সন্তুষ্ট না হয়ে বাড়তি টাকা ও স্বর্ণালংকার আদায়ে ওই কিশোরকেই অপহরণ করে চক্রের সদস্যরা। এমন অভিযোগে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এ সময় অপহৃত কিশোর এবং ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছেন তারা। গত শনিবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলো— মেহেদী হাসান, প্রিয়াঙ্কা, সাকিবুল হাসান প্যাদা, হৃদয় মাঝি, মো. তাহের এবং তানজিল হাওলাদার।



