Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামুতে সড়কধসে ১৫ হাজার মানুষের দুর্ভোগ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:৫৯
রামুতে সড়কধসে ১৫ হাজার মানুষের দুর্ভোগ

রামুতে ধসে পড়েছে সুইচ গেট সংলগ্ন প্রধান সড়কের একাংশ। ছবি: আগামীর সময়

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালু ভাসা সুইচগেটসংলগ্ন প্রধান সড়কের একাংশ ধসে পড়েছে। এতে চলাচল ব্যাহত হচ্ছে কচ্ছপিয়া ইউনিয়ন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ১৫ হাজার মানুষের।

দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বালুভাসা এলাকার সুইচগেট সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে যায়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি। বর্তমানে ছোট-বড় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদেরও।

স্থানীয়রা জানায়, কচ্ছপিয়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কৃষক, শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করেন।

পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়া ও ফুলতলী এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের যাতায়াতের অন্যতম প্রধান পথও এটি। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সরকারি ও নিরাপত্তা কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।


আরও পড়ুন

মাদ্রাসায় পরীক্ষা গাইড বইয়ের প্রশ্নপত্রে, মিলছে ইউটিউবেও

২৬ জুলাই ২০২৬

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষায় ক্ষয় আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি এখন আরও গুরুতর হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।



স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেছেন, ‘প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। সংযোগ সড়কের একাংশ ধসে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

আরেক বাসিন্দা শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার ভোগান্তি পোহাচ্ছেন। জনস্বার্থে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার প্রয়োজন, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল মোহাম্মদ নোমান আগামীর সময়কে জানিয়েছেন, সড়কধসের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়কধসরামু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা