Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কিশোরগঞ্জ

এনসিপির পথসভায় হামলা করতে পারে আ. লীগ, নিরাপত্তা চান নেতারা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৮:১৩
এনসিপির পথসভায় হামলা করতে পারে আ. লীগ, নিরাপত্তা চান নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি 'দেশ গড়তে জুলাই জাগরণ' উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভা ঘিরে হামলার আশঙ্কার কথা জানিয়েছে দলটি।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন নেতারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি এবং উসকানিমূলক প্রচারণার অভিযোগ তুলে বিষয়টি প্রশাসনের নজরে আনার কথাও জানান তারা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে ২৭ জুলাই (সোমবার) জেলার তাড়াইল, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিতব্য 'জুলাই জাগরণ' কর্মসূচি ও পথসভার সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল ৩টায় তাড়াইল উপজেলায়, বিকেল ৫টায় করিমগঞ্জ উপজেলায় এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

আরও পড়ুন

মাদ্রাসার পরীক্ষা গাইড কোম্পানির প্রশ্নপত্রে, মিলছে ইউটিউবেও

২৬ জুলাই ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান।

তিনি অভিযোগ করে বলেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার পরিকল্পনা করতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা যায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আহনাফ সাঈদ খান আরও বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে। তবে কোনো ধরনের হামলা বা নাশকতার চেষ্টা হলে দলীয় নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবেন। একই সঙ্গে কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, শরিফুল হক জয়, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া, জেলা যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমান, ছাত্রশক্তির সদস্য সচিব সাব্বিরুল হক তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জএনসিপিহামলানিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি