Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অশান্ত গোপালগঞ্জ-মাদারীপুর-শরীয়তপুর-ফরিদপুর বিএনপির নিয়ন্ত্রণে

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২০:২৯
শেয়ার করুন:
অশান্ত গোপালগঞ্জ-মাদারীপুর-শরীয়তপুর-ফরিদপুর বিএনপির নিয়ন্ত্রণে

ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলায় দিনভর উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করেছে। পার্শ্ববর্তী গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটলেও ফরিদপুরে মহাসড়কগুলোতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে আজ রবিবার ভোর থেকেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন স্থানে তৎপরতা শুরু করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ, মোল্লাহাট ও টেকেরহাট এলাকায় মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে গোপালগঞ্জ-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ভোর ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা (নাওডোবা) ও মাদারীপুরের শিবচর সীমান্তে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা নামে দুজন নিহত হন। এ ছাড়া অন্তত ৩০টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পার্শ্ববর্তী তিন জেলায় সহিংসতার বিপরীতে ফরিদপুরে ছিল ভিন্ন চিত্র। অবরোধ ও নাশকতা ঠেকাতে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালেও ভাঙ্গা ইন্টারচেঞ্জ, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান অব্যাহত থাকে। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা ও ঢাল-সড়কি দেখা যায়।


আরও পড়ুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

২৯ নভেম্বর ২০২৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এসব কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন। ফরিদপুর-৩ আসনে নেতৃত্ব দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অন্যদিকে, ফরিদপুর-১ আসনে নেতৃত্ব দেন ওই আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

জেলা বিএনপির নেতারাও দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন। তাদের দাবি, মহাসড়কে পাহারা ও সতর্ক অবস্থানের কারণে ফরিদপুরে কোনো ধরনের অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা।

তবে নিরাপত্তার স্বার্থে ফরিদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়। স্থানীয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। এ ছাড়া সীমিত পরিসরে ঢাকা থেকে ফরিদপুর হয়ে বিভিন্ন গন্তব্যে কিছু পরিবহন চলাচল করেছে।

এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাত প্লাটুন বিজিবি, সাত প্লাটুন আনসার এবং প্রায় ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

গোপালগঞ্জবিএনপিহামলালকডাউন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার