Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিন দিন পর ভেসে উঠল নারীর মরদেহ

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৭:৪৭
তিন দিন পর ভেসে উঠল নারীর মরদেহ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরসংলগ্ন ফেরিঘাট এলাকায় ট্রলার ডুবির ঘটনার তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎​বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় স্থানীয়রা নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎​নিহত রীনা বেপারী প্রতিবেশী উপজেলা নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
‎
‎​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দরে ট্রলার ডুবির দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও গৃহবধূ রীনা বেপারী নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান অব্যাহত ছিল। বুধবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে মরদেহটি শনাক্ত করা হয় এবং নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

২১ অক্টোবর ২০২৬



পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিনই তারা শিশুর মরদেহ উদ্ধার করতে পেরেছিলেন। তবে গৃহবধূ নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সকলের সহযোগিতায় টানা তিন দিন উদ্ধার কাজ চালিয়ে আজ সকালে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।



‎​এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা জানান, অনাকাঙ্ক্ষিত এই ট্রলার ডুবির ঘটনায় দুটি তাজা প্রাণ ঝরে গেছে। দুর্ঘটনার দিন রাতেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও ডুবুরি দল টানা দুই দিন অক্লান্ত পরিশ্রম করেছে।



‎​তিনি আরও জানান, মন্ত্রীর মহোদয়ের পরিদর্শনের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে ট্রলার চলাচলের জন্য নতুন ঘাট নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ইজারা দেওয়া ঘাটের লোকজনের কোনো গাফিলতি থাকলে ঘাটের ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাজিরপুরমরদেহনারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী