Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কলকাতায় আগুনে স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত কুষ্টিয়ার সাংবাদিক

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৪:৫০
কলকাতায় আগুনে স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত কুষ্টিয়ার সাংবাদিক

কলকাতায় আবাসিক হোটেলে লাগা আগুনে পরিবারসহ প্রাণ হারালেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০)। নিহতদের মধ্যে আছেন তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

তাদের বাড়ি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায়। দেবাশীষ কাজ করতেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি হিসেবে। পাশাপাশি ছিলেন স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক। 

আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, দেবাশীষ-আফসানা দম্পতির ৮ বছরের একটি মেয়েও আছে। তবে তাকে কুষ্টিয়ার বাড়িতে রেখে ভারত যায় পরিবারটি।

কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’  হোটেলে আগুন লাগে মঙ্গলবার মধ্যরাতে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এতে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি। 

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, ওই আগুনে প্রাণ হারিয়েছেন পাঁচ বাংলাদেশি। এর মধ্যে আছেন একই পরিবারের ৪ জন। সেটিই সাংবাদিক দেবাশীষের পরিবার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে হতাহতদের তথ্য জোগাড়ের চেষ্টা করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, এসি বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে উপরের তলায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত হলেও, সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তার।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতাসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল।

কলকাতাআগুনভারতহোটেলকুষ্টিয়াসাংবাদিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে