Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর পাহারা

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৩২
কুড়িগ্রামের দুই সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর পাহারা

ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে অবৈধভাবে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিএসএফ প্রথম দফায় ওই দুই সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তে অবস্থান নেয় এবং তাদের প্রতিহত করে। এ সময় বিজিবি ও গ্রামবাসীর দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

পুশইনের আশঙ্কা মোকাবিলায় বিজিবি সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করে এবং নজরদারি জোরদার করে। রোববার দিনভর সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

রোববার সন্ধ্যার পর বিএসএফ আবারও বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে দ্বিতীয়বারও ব্যর্থ হয়। সীমান্ত এলাকার বাসিন্দাদের আশঙ্কা, সুযোগ পেলেই বিএসএফ আবারও একই ধরনের চেষ্টা করতে পারে।

আরও পড়ুন

স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে গিয়ে সীমালঙ্ঘন, চড়-পাল্টা চড়

০৮ জুন ২০২৬

বকবান্দা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম দাবি করেন, আগের দিন বিএসএফ কয়েকজনকে সীমান্তে এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। তার ভাষ্য, পরদিনও একই ধরনের চেষ্টা চালানো হয়েছে এবং সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান মন্তব্য করেন, বড়াইবাড়ী সীমান্তে ২০০১ সালের ঘটনার পর থেকে এ এলাকায় বিএসএফ বিভিন্ন সময়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে আসছে। তিনি দাবি করেন, গত বছরও ১৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছিল। সীমান্তবাসী হিসেবে তারা এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে বদ্ধপরিকর।

নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা জানালেন, শনিবার বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববারও একই ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। তিনি উল্লেখ করেন, কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে নজরদারি চালিয়ে যাচ্ছেন।

ওই কর্মকর্তা আরও জানালেন, সীমান্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় অনেক সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তবু সীমান্তে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি