Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্যাস ফিরতেই মাধবপুরের শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৫:২৪
গ্যাস ফিরতেই মাধবপুরের শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

ছবি: আগামীর সময়

কয়েক দিনের গ্যাস সংকটে থমকে থাকা হবিগঞ্জের মাধবপুরের শিল্পাঞ্চলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। আজ শনিবার সকাল থেকে গ্যাসের চাপ স্বাভাবিক হতে শুরু করায় উপজেলার ২৪টি ভারী শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম ফের শুরু হচ্ছে।

বাদশা পাইওনিয়ার ডেনিম, ম্যাটাডোর, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সায়হাম গ্রুপ ও ফার ইস্ট স্পিনিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দিয়েছে স্বস্তি।

শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বুধবার বিকাল থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় মাধবপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা প্রায় তিন দিন গ্যাস সংকটে অনেক কারখানার উৎপাদন লাইন কার্যত অচল ছিল। চাহিদা ও ক্রয়াদেশ থাকা সত্ত্বেও পণ্য উৎপাদন করতে না পারায় উদ্যোক্তারা বড় ধরনের চাপের মুখে পড়েন।

বিশেষ করে রপ্তানিমুখী কারখানাগুলোতে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। উৎপাদন বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

মাধবপুরের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (প্রকৌশল) আবুল হোসেন জানিয়েছেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছিল না। এখন চাপ বাড়তে শুরু করায় কারখানাগুলো ধীরে ধীরে সচল হচ্ছে। শ্রমিকেরাও কাজে ফিরছেন।

আরও পড়ুন

মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

১৫ আগস্ট ২০২৬

তেলিয়াপাড়ার ফার ইস্ট স্পিনিং মিলের মহাব্যবস্থাপক সুমন আহমেদ জানিয়েছেন, কয়েক দিন গ্যাস না থাকায় উৎপাদন কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল। শনিবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার উৎপাদনে ফিরতে পারছেন তারা।

স্টার সিরামিকসের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ শাহাদাৎ হোসেন বলেছেন, শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। চাপ স্থিতিশীল থাকলে দ্রুত পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়া সম্ভব হবে।

শাহজীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক মো. খালেদ গণি জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে ছোট-বড় ৮১টি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ সন্তোষজনক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা যায়, চট্টগ্রামের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন এবং জাতীয় পর্যায়ে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তীব্র হয়েছিল। এর প্রভাব পড়ে হবিগঞ্জের শিল্পাঞ্চলেও। পরে এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ায় জাতীয় গ্রিডে চাপ কমে এবং মাধবপুরেও গ্যাসের প্রবাহ বাড়তে শুরু করে।

গ্যাসহবিগঞ্জশিল্পাঞ্চলশিল্পকারখানায় উৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’