Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধানের বিকল্প হয়ে ওঠছে হাইব্রিড ভুট্টা, হাসি ফিরছে কৃষকের মুখে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:২৮
ধানের বিকল্প হয়ে ওঠছে হাইব্রিড ভুট্টা, হাসি ফিরছে কৃষকের মুখে

ছবি: আগামীর সময়

একসময় যে জমিতে ফসল ফললেও কৃষকের মুখে তেমন হাসি ফুটত না, আজ সেই জমিই হয়ে ওঠেছে আশার আলো। মাঠজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিএডিসি হাইব্রিড-৩ (বি-৩৩৫৫) ভুট্টার গাছ যেন জানিয়ে দিচ্ছে, গ্রামের অর্থনীতিতে শুরু হয়েছে নতুন সম্ভাবনা। সোনালি দানার এই ফসল এখন শুধু আয় নয়, হয়ে ওঠেছে কৃষকের স্বপ্ন পূরণের প্রতীক।

ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কৃষকেরা ছুটে যাচ্ছেন ভুট্টা ক্ষেতে। দিন কাটছে পরিচর্যা, সেচ ও ফসল তোলার ব্যস্ততায়। কয়েক বছর আগেও যাদের সংসারে ছিল অভাব-অনটন, তারা এখন এগোচ্ছেন স্বাবলম্বিতার পথে। ধানের লোকসান ও প্রাকৃতিক দুর্যোগে হতাশ কৃষকেরা এখন হাইব্রিড ভুট্টায় খুঁজে পাচ্ছেন ঘুরে দাঁড়ানোর শক্তি।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুরগ্রাম এলাকায় বিএডিসির উদ্যোগে হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) বীজ ফসলের প্রচার ও প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ‘ক্রপ কাটিং ও মাঠ দিবস’। এতে অংশ নেন রৌমারী ও রাজীবপুর এলাকার ৩৩ জন বীজ ডিলার এবং ২৫ জন কৃষক।

বালুরগ্রাম এলাকার কৃষক আব্দুল মতিন বলছিলেন, তিনি এক বিঘা জমিতে ছয় প্যাকেট হাইব্রিড ভুট্টা বীজ চাষ করে ভুট্টা পেয়েছেন ৮৫ মণ। তিনি জানান, বাড়িতে বিক্রি করলে প্রতি মণ এক হাজার ৫০ টাকা এবং বাজারে এক হাজার ১৫০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি করা সম্ভব। তার ভাষ্য, ভুট্টার দানা ভালো এবং গাছ হেলে পড়ে না বাতাসে।

একই এলাকার কৃষক শাহিন আলম বললেন, তিনি বিএডিসির হাইব্রিড ভুট্টা-৩ এর ছয় কেজি বীজ এক বিঘা জমিতে চাষ করে ফলন পেয়েছেন ৮৫ থেকে ৯০ মণ। তার মতে, এই বীজের গাছ শক্ত, দানা পুষ্ট ও ভালো মানের।

স্থানীয় কৃষকেরা জানালেন, কম সময়ে বেশি ফলন এবং ভালো বাজারমূল্যের কারণে জনপ্রিয় হয়ে ওঠছে হাইব্রিড ভুট্টা। ধানের তুলনায় এই চাষে ঝুঁকি কম এবং লাভ বেশি হওয়ায় প্রতিবছর পরিমাণও বাড়ছে আবাদি জমির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর। তিনি বলেছেন, এই হাইব্রিড ভুট্টা রোগ প্রতিরোধী, ভালোভাবে টিকে থাকে প্রতিকূল আবহাওয়াতেও এবং হেলে পড়ে না ঝড়বৃষ্টিতেও। ফলে কৃষকেরা বেশি ফলন ও পাচ্ছেন লাভ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর বিএডিসির উপপরিচালক প্রিয়তোষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার নাথ, জামালপুর বিএডিসির উপপরিচালক সঞ্জয় রায়, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, বিএডিসির সহকারী পরিচালক বিশ্ব কুমার সাহা এবং উপজেলা কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা।

কুড়িগ্রামরৌমারীকৃষি উন্নয়নভুট্টা চাষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী