Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রার অফিস

‘সম্মানী’ দিলেই রেজিস্ট্রি হয় দলিল!

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৩১
‘সম্মানী’ দিলেই রেজিস্ট্রি হয় দলিল!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন ও নকল সরবরাহসহ বিভিন্ন কাজে সরকারি ফির বাইরে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরও মোটা অঙ্কের টাকা না দিলে দলিলে স্বাক্ষর করেন না সাবরেজিস্ট্রার সিরাজুল হক। এ ছাড়া বিভিন্ন অজুহাতে দলিল ফেরত দেওয়া এবং নকল সরবরাহে দীর্ঘসূত্রতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সেবা গ্রহীতাদের অভিযোগ, সাবরেজিস্ট্রারের নির্ধারিত ‘সম্মানী’ দেওয়া হলে দলিলের কোনায় বিশেষ চিহ্ন দিয়ে তা এজলাসে পাঠানো হয়। আর যারা ওই টাকা দিতে চান না, তাদের কাগজপত্রে ত্রুটি দেখিয়ে দলিল ফেরত দেওয়া হয়।

বারাইপুর গ্রামের মজিবুল হক অভিযোগ করেন, তার একটি দলিলে সামান্য দাগের ভুল থাকায় সাবরেজিস্ট্রার ও তার অফিস সহকারীকে ২০ হাজার টাকা দিতে হয়েছে। আরেক সেবাগ্রহীতার অভিযোগ, নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার পরও একটি দলিল নিবন্ধনে সরকারি খরচের বাইরে আরও দুই লাখ টাকা কমিশন দিতে হয়েছে তাকে।

দলিল লেখক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্যের দাবি, সরকারি নির্ধারিত ফি পরিশোধের পরও সাধারণ দলিল নিবন্ধনে দাতা ও গ্রহীতাদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়। আমমোক্তারনামা ও দানপত্রের মতো বিশেষ দলিলের ক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

০৭ অক্টোবর ২০২৬

তাদের ভাষ্য, হেবা ঘোষণা দলিলে জমির মূল্যের ওপর প্রতি লাখে এক থেকে দুই হাজার টাকা করে অতিরিক্ত নেওয়া হয়। কমিশন দলিলের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রয়েছে। সরকারি ফি তুলনামূলক কম হলেও এসব দলিলে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ। ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি টাকা নেওয়ার দাবি করেছেন তারা।

এ ছাড়া বায়না দলিলে একধরনের মূল্য দেখিয়ে পরে মূল দলিলে জমির মূল্য কয়েক গুণ কম দেখানোর অভিযোগও রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

সেবাগ্রহীতাদের আরও অভিযোগ, দলিলের নকল তুলতে সরকারি ফি ২৭০ টাকা হলেও তাদের কাছ থেকে নেওয়া হয় প্রায় দুই হাজার টাকা। সাবকবলা দলিলের মূল্য এক হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হলে সরকারি ফির বাইরে সেরেস্তা বাবদ আড়াই হাজার টাকা নেওয়া হয়। দলিলের মূল্য এক লাখ টাকা বা তার বেশি হলে প্রতি লাখে আরও ৩০০ টাকা করে অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিনিময় দলিলের ক্ষেত্রে ব্যাংক চালান জমা দেওয়ার পরও অতিরিক্ত চার থেকে পাঁচ হাজার টাকা দিতে হয়। বণ্টননামা ও অসিয়ত দলিলের ক্ষেত্রেও দলিলের মূল্যের ওপর অতিরিক্ত এক শতাংশ হারে টাকা নেওয়ার অভিযোগ করেছেন তারা।


আরও পড়ুন

এক মণ্ডপে ২৭৭ প্রতিমা

০৪ অক্টোবর ২০২৬

নকল সরবরাহ নিয়েও অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতাদের দাবি, অনেক ক্ষেত্রে নকল প্রস্তুত হওয়ার পরও দুই থেকে তিন মাস পর্যন্ত তাতে স্বাক্ষর করা হয় না। এতে প্রয়োজনীয় কাগজ পেতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সোনাইমুড়ী উপজেলা সাবরেজিস্ট্রার সিরাজুল হকের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্মানীসোনাইমুড়ীরেজিস্ট্রার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম